হোম > সারা দেশ > বরগুনা

বেতাগীতে ১০ গ্রামে ঈদুল আজহা উদ্‌যাপন

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

সৌদি আরবের সঙ্গে মিল রেখে এক দিন আগেই বরগুনার বেতাগী উপজেলার ১০ গ্রামে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন করা হচ্ছে। আজ বুধবার সকাল ৮টার দিকে উপজেলার বকুলতলী গ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন হাফেজ মো. রমজান আলী। এই নামাজে শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। 

এ নিয়ে জানতে চাইলে ইমাম মো. রমজান আলী আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিবছরের মতো এবারও আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা পালন করছি। আমরা ঈদুল ফিতরও পালন করি এক দিন আগে। আজ সকাল ৮টার দিকে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। আমি ঈদের নামাজ পড়াই।’ 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় শতবর্ষ আগ থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে বেতাগী উপজেলার সদর ইউনিয়নের লক্ষ্মীপুরা, খোন্তাকাটা, গ্রেদ লক্ষ্মীপুরা ও কাজিরাবাদ ইউনিয়নের বকুলতলী এলাকার প্রায় ১০ গ্রামের চিশতিয়া কাদেরীয়া সম্প্রদায়ের কয়েক হাজার অনুসারী অগ্রিম রোজা, অগ্রিম ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করছেন। প্রথম দিকে মুসল্লির সংখ্যা কম থাকলেও প্রতিবছরই এ সংখ্যা বাড়ছে। 

সদর ইউনিনের খোন্তাকাটা গ্রামের বাসিন্দা আলী আহম্মদ আকন বলেন, ‘ছোটবেলা থেকেই মা-বাবা সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও দুই ঈদ উদ্‌যাপন করছি। এখনো সে নিয়মই চলছে।’ 

বেতাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলার কয়েকটি গ্রামের মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতিবছরই দুই ঈদ পালন করেন।’ 

 

পাথরঘাটা: জ্বালানি সংকটে মাছ ধরা বন্ধ জেলেদের

‘বাবা, আমার মাকে ফিরিয়ে দাও, মা কোন কবরে?’

বরগুনায় শাবল দিয়ে গৃহবধূকে হত্যা

বঙ্গোপসাগরে জেলেদের দুই পক্ষের সংঘর্ষ, নিখোঁজ ২

হরিণ শিকারের দায়ে দণ্ডিত স্বামী, তালাক নোটিশ পাঠালেন স্ত্রী

বরগুনার তালতলী: খাল খননে দায়সারা কাজ

পাউবোর জমিতে হাটবাজার ও বহুতল ভবন, পেছনে মামুন

পাথরঘাটায় গৃহবধূকে নির্যাতনের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

সুন্দরবন ও বঙ্গোপসাগরে ফের জলদস্যু আতঙ্ক, পাথরঘাটায় জেলেদের মানববন্ধন

পাথরঘাটায় ট্রলারের ইঞ্জিন চুরি করে বিক্রির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে