হোম > সারা দেশ > বান্দরবান

বান্দরবানে হাতির আক্রমণে রাবারবাগানের মালিকের মৃত্যু

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  

আব্দুল হক। ছবি: সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে রাবারবাগানে বন্য হাতির আক্রমণে আব্দুল হক (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আব্দুল হক (৪০)। তিনি উপজেলার সোনাইছড়ি ইউপির ৭ নম্বর ওয়ার্ডের নতুনপাড়া পাইয়াঝিড়ি রাবারবাগানের মালিক। আর উপজেলার বাইশারী ইউনিয়নের পুনর্বাসন পাড়ার মৃত মিনাজ উদ্দিনের ছেলে।

পারিবারিক সূত্র জানায়, আব্দুল হক প্রতিদিনের মতো উপজেলার সোনাইছড়ির নতুনপাড়া পাইয়াঝিরি এলাকায় নিজের রাবারবাগানে যান। সেখানে রাবারের কস সংগ্রহকারীদের কাজ তদারকির সময় হঠাৎ ২-৩টি বন্য হাতির মুখোমুখি হন।

প্রত্যক্ষদর্শী জসিম নামের এক শ্রমিক বলেন, হাতির পাল দেখে তিনি আত্মরক্ষার জন্য পালানোর চেষ্টা করেন এবং হাতি হাতি বলে চিৎকার করেন। এরই মধ্য একটি বন্য হাতি তাঁকে শুঁড় দিয়ে পেঁচিয়ে ধরে জোরে আছাড় মারে। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক জানান, বন্য হাতির আক্রমণে সোনাইছড়িতে আব্দুল হক নামের এক ব্যক্তি মারা যান। তাঁর লাশ উদ্ধার করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পর্যটকদের জন্য ফের উন্মুক্ত দেবতাখুম, মানতে হবে যেসব শর্ত

থানচি সীমান্তে অনুপ্রবেশ: মিয়ানমারের দুই নাগরিকসহ এক বাংলাদেশি গ্রেপ্তার

বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে পুনর্বাসন করা হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো সংস্কারে ২০ জুলাই পর্যন্ত বন্ধ দেবতাখুম

বন্যায় ক্ষতিগ্রস্ত সব ঘর সরকারি উদ্যোগে মেরামত করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

৫০০ টাকার জন্য স্বজনকে পিটিয়ে হত্যা

পরিস্থিতির উন্নতি হলে ১৬ জুলাই থেকে খুলছে বান্দরবানের পর্যটনকেন্দ্র

ড্রোনে দুর্গত এলাকা শনাক্ত করে ত্রাণ বিতরণ বিজিবির

বান্দরবানে বন্যার পানি নামছে, আশ্রয়কেন্দ্র ছাড়ছে মানুষ

বান্দরবানে বন্যার্ত ১২২ পরিবারকে উদ্ধার করেছে বিজিবি