হোম > সারা দেশ > বান্দরবান

বান্দরবানের শঙ্খ নদে নৌকাডুবি, নিখোঁজ ৩

থানচি (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবানের থানচিতে শঙ্খ নদে ইঞ্জিনচালিত নৌকা ডুবে তিনজন নিখোঁজ হয়েছেন। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার রেমাক্রি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আদা ম্রো পাড়া নামক স্থানে শঙ্খ নদে এ ঘটনা ঘটে। তাঁরা হলেন অংলে খুমিপাড়া বাসিন্দা লংবে খুমি (৪৫), লংরে খুমি (২১), চয়অং খুমিপাড়ার বাসিন্দা ছাই খুমি (৩০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বুধবার সকালে ছোট মদক সকালে অংলে খুমিপাড়া থেকে ৯ জন লোক নিয়ে রেমাক্রি বাজারের পরিবারের প্রয়োজনীয় বাজার করে বিকেলে বাড়ি ফিরছিল। শঙ্খ নদের পানির আকস্মিক বৃদ্ধির কারণে ইঞ্জিনচালিত নৌকায় মানুষ বেশি হওয়া হঠাৎ পাথরের সঙ্গে ধাক্কা লাগলে সেটি পানিতে ডুবে যায়। সাঁতরে ৬ জন তীরে পৌঁছায়।

ফায়ার সার্ভিস থানচি ইউনিটের কর্মী মো. ইসমাইল হোসেন বলেন, ‘নৌকাডুবির খবর পেয়েছি। উদ্ধারের জন্য সকালে ঘটনাস্থলে যাব।’ 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইয়াসিন আরফাত বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়েছি। উদ্ধার প্রক্রিয়ার জন্য কাল সকালে ঘটনাস্থলে রওনা দেব।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. আবুল মনসুর বলেন, ‘যেহেতু দুর্গম এলাকার দুর্ঘটনা, রাতে সংবাদটি পেয়েছি। কাল বৃহস্পতিবার ভোরে ফায়ার সার্ভিস ও থানা-পুলিশকে বলা হয়েছে দ্রুত উদ্ধারপ্রক্রিয়া সম্পন্ন করার।’

রিসোর্টে মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

থানচি-তিন্দু সংযোগ সড়কে পর্যটকবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে মিলল ১ লাখ বার্মিজ ইয়াবা

বান্দরবানে নিখোঁজ ৩ স্কুলছাত্রী খুলশী থেকে উদ্ধার

কাল থেকে বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল শুরু

যেখানে স্বাস্থ্যসেবা ‘এখনো দুর্গম পথের ওপারে’

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিদ্রোহী ও অনুপ্রবেশকারী ঠেকাতে বিজিবির ড্রোন-থার্মাল ইমেজার

নাইক্ষ্যংছড়িতে দুই লাখ পিস ইয়াবা উদ্ধার, আটক ২ রোহিঙ্গা

বান্দরবান-থানচি সড়ক: বাসের পর এবার বন্ধ জিপ-মাহেন্দ্র, যাত্রীদের দুর্ভোগ

নাইক্ষ্যংছড়িতে ৭৬ পুঁটলি ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার