হোম > সারা দেশ > বান্দরবান

সুযোগ পেলে জাতীয় পর্যায়েও সাফল্য পাবে পাহাড়ের তরুণ-তরুণীরা: পার্বত্যমন্ত্রী

থানচি (বান্দরবান) প্রতিনিধি

থানচি মিনি স্টেডিয়ামে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে পার্বত্যমন্ত্রী সাচিংপ্রু জেরী। ছবি: আজকের পত্রিকা

পাহাড়ি অঞ্চলের তরুণ-তরুণীদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করা গেলে তারা জাতীয় পর্যায়েও সাফল্য অর্জন করতে পারবে বলে মন্তব্য করেছেন পার্বত্যমন্ত্রী সাচিংপ্রু জেরী। তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে তারা নিজেদের যোগ্যতা প্রমাণের পাশাপাশি এলাকার সুনাম ও সম্প্রীতি বৃদ্ধিতেও ভূমিকা রাখতে পারবে।

আজ মঙ্গলবার বিকেলে বান্দরবানের থানচি উপজেলা মিনি স্টেডিয়ামে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্যমন্ত্রী এসব কথা বলেন। জেলা পর্যায়ে ‘নতুন কুঁড়ি’ ও ‘সম্প্রীতির বান্দরবান কাপ’-এ টানা দুইবার চ্যাম্পিয়ন হওয়া থানচি নারী ফুটবল দলের ১৯ খেলোয়াড় ও তিন সংশ্লিষ্ট ব্যক্তিকে এ সংবর্ধনা দেওয়া হয়।

পার্বত্যমন্ত্রী বলেন, দুর্গম পাহাড়ি এলাকার মেয়েরা প্রতিকূল পরিবেশেও যে সাফল্য অর্জন করেছে, তা গর্বের বিষয়। তাদের এই অর্জন দক্ষতা, পরিশ্রম ও দৃঢ় মনোবলের প্রমাণ। নিয়মিত প্রশিক্ষণ, ক্রীড়া সরঞ্জাম ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে পাহাড়ের প্রতিভাবান খেলোয়াড়েরা ভবিষ্যতে আরও বড় পরিসরে সাফল্য অর্জন করতে পারবে।

সাচিংপ্রু জেরী বলেন, খেলাধুলা শুধু বিনোদন নয়; এটি শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক সম্প্রীতি গড়ে তোলার অন্যতম মাধ্যম। খেলোয়াড়দের উৎসাহিত করতে বিজিবির এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

থানচির উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, দুর্গম যোগাযোগব্যবস্থা, চিকিৎসাসেবার সীমাবদ্ধতা, শিক্ষার সুযোগের ঘাটতি ও কর্মসংস্থানের সংকট স্থানীয় মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। এসব সমস্যা মোকাবিলায় উন্নয়ন কার্যক্রম জোরদার করার পাশাপাশি মৌলিক সেবা সম্প্রসারণ ও মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিজিবির বান্দরবান সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল, লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন, থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল আল ফয়সার ও থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কানন সরকার। অনুষ্ঠানে ৩৮ বিজিবির কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি মংশৈম্রাই মারমা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খামলাই ম্রোসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৩৮ বিজিবির সহকারী পরিচালক মেজর মো. জাকির হোসেন।

মাহাঃ ওয়াগ্যোয়াই পোয়েঃ

রংধনু জাতি গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: সংস্কৃতিমন্ত্রী

পাহাড়ের জাতিগোষ্ঠীকে বাঙালি বলার অধিকার কারও নেই: সংস্কৃতি প্রতিমন্ত্রী

থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের সংবর্ধনার প্রস্তুতি, পাহাড়ে উৎসবের আমেজ

নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে ককটেল নিক্ষেপ, নিরাপত্তা জোরদার

নিজ রিসোর্টে তরুণীকে ধর্ষণের অভিযোগ, কারাগারে এনসিপি নেতা

রিসোর্টে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে, গ্রেপ্তারের পর সাময়িক অব্যাহতি

রিসোর্টে মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

থানচি-তিন্দু সংযোগ সড়কে পর্যটকবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে মিলল ১ লাখ বার্মিজ ইয়াবা