হোম > সারা দেশ > বাগেরহাট

বাগেরহাটে নদীতে জালিবোট উল্টে নারী-শিশুসহ আহত ২০

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে নদীতে জালিবোট উল্টে নারী-শিশুসহ ২০ জন আহত। ছবি: আজকের পত্রিকা

বাগেরহাটের রামপালের মইদাড়া নদীতে জালিবোট উল্টে নারী-শিশুসহ ২০ যাত্রী আহত হয়েছে। আজ রোববার সন্ধ্যায় নদীর তাপবিদ্যুৎকেন্দ্র-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে তাপবিদ্যুৎকেন্দ্রের সিকিউরিটি, ফায়ার অ্যান্ড সেফটি ও মেডিকেল টিমের সদস্যরা নদী থেকে যাত্রীদের উদ্ধার করে দ্রুত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রের চিকিৎসক আব্দুল্লাহ আল নোমান জানান, সবাইকে দ্রুত চিকিৎসা দেওয়া হয়েছে এবং আহত সবাই বিপদমুক্ত আছেন।

জানা যায়, খুলনার দাকোপ, চালনা ও বাইনতলা থেকে ৫২ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা রামপাল বিদ্যুৎকেন্দ্রের কাছে গৌরম্ভা এলাকা থেকে যাচ্ছিল। এ সময় বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর গেটের ব্রিজের সামনে মইদাড়া নদী দিয়ে যাওয়ার পথে হঠাৎ বোটটি উল্টে যায়। খবর পেয়ে বিদ্যুৎকেন্দ্রের প্রধান গেটের কর্তব্যরত সিকিউরিটি গার্ডরা এগিয়ে যান।

এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, তাপবিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর গেটের ব্রিজের সামনে মইদাড়া নদী দিয়ে যাওয়ার পথে হঠাৎ বোটটি উল্টে যায়। কিছু লোক সাঁতার কেটে তীরে এলেও বৃদ্ধ, নারী ও শিশুরা নৌকার নিচে আটকা পড়ে যায়।

পরে বিদ্যুৎকেন্দ্রের সিকিউরিটি, ফায়ার অ্যান্ড সেফটি ও মেডিকেল টিমের সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনায় শিশুসহ ২০ জন যাত্রী আহত হয়। অন্য ৩২ জন সাঁতার কেটে তীরে আসতে সক্ষম হয়।

কুকুরটি জলাতঙ্কে আক্রান্ত ছিল, ইচ্ছে করে কুমিরের মুখে দেওয়া হয়নি: তদন্ত কমিটি

খানজাহান আলীর মাজার: কুমিরের মুখে কুকুর তদন্তে কমিটি, জিডি

চিতলমারীতে বিশুদ্ধ পানির সংকটে কয়েক হাজার শিক্ষার্থী

সুন্দরবন: দস্যু আতঙ্কে কমছে মৌয়াল

ঘেরের মাছ চুরির অভিযোগে হাত-পা ভেঙে চোখ উপড়ে ফেলার চেষ্টা

ফকিরহাটে পৃথক তিন সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

সুন্দরবনে মালা ফাঁদসহ হরিণ শিকারি আটক

৮ হাজার একর জমির ধান নষ্ট হওয়ার শঙ্কা, কৃষকদের মানববন্ধন

মোংলা বন্দরের ইনারবার খনন প্রকল্প: এক বছরের কাজ পাঁচ বছরে

বাগেরহাটে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে সেবা পেলেন ৫ হাজার মানুষ