হোম > সারা দেশ > বাগেরহাট

মোংলায় জেলহাজতে ১৪ ভারতীয় জেলে

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলায় ১৪ ভারতীয় জেলেদের জেলহাজতে পাঠানো হয়েছে। ছবি: আজকের পত্রিকা

বাগেরহাটের মোংলায় ১৪ ভারতীয় জেলেকে জেলহাজতে পাঠানো হয়েছে। আজ সোমবার দুপুরে পুলিশ এই জেলেদের বাগেরহাট আমলি আদালত-০৬-এ পাঠালে আদালত তাঁদের জেলহাজতে পাঠান।

গত শনিবার রাতে মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া-সংলগ্ন গভীর সাগর থেকে এফ বি পারমিতা নামের ট্রলারসহ ১৪ ভারতীয় জেলেকে আটক করে নৌবাহিনী। বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে তাঁদের আটক করা হয়।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে নৌবাহিনী একটি ট্রলারসহ ১৪ ভারতীয় জেলেকে থানায় হস্তান্তর করে। এরপর ওই রাতেই নৌবাহিনী বাদী হয়ে এই ভারতীয় জেলেদের বিরুদ্ধে থানায় একটি মামলা করে। সামুদ্রিক মৎস্য আহরণ আইন ২০২০-এর ২৫/১ ধারায় মামলা হয়েছে। আজ দুপুরে ওই জেলেদের বাগেরহাট আমলি আদালত-০৬-এ পাঠানো হলে আদালত তাঁদের কারাগারে পাঠান। এই জেলেদের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়।

মোংলা উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, জব্দ ভারতীয় ট্রলার থেকে ইলিশসহ বিভিন্ন প্রকার সামুদ্রিক মাছ গতকাল রাতেই প্রকাশ্য নিলামে ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেওয়া হয়। প্রায় ৯০০ কেজি মাছ উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ২ লাখ ৪৫ হাজার টাকায় বিক্রি করা হয়।

উল্লেখ্য, গত ১৪ জুলাই একই এলাকা থেকে এফ বি ঝড় ও এফ বি মঙ্গল চন্ডি নামক দুটি ভারতীয় ট্রলারসহ ৩৪ জেলেকে আটক করেছিল নৌবাহিনী।

সুন্দরবনের ভেতর দিয়ে ২৩০ টন কয়লা পাচারের চেষ্টা, বাল্কহেডসহ আটক ৯

লোকালয়ে বাঘের পায়ের ছাপ ঘিরে আতঙ্ক, সতর্ক করতে মাইকিং

ধর্মীয় সম্প্রীতি ধরে রাখতে সংকীর্ণ মানসিকতা ছাড়তে হবে: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল

স্বামী-স্ত্রী পরিচয়ে ভাড়া বাসায় থাকতেন জুই, মরদেহ উদ্ধার

ফকিরহাটে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোংলায় নারীকে ধর্ষণের পর হত্যা, ২ মাস পর গ্রেপ্তার ২

রামপালে প্রথমবারের মতো ক্যানসার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবা চালু

বাড়িতে চেতনানাশক স্প্রে করে চুরি, বিষক্রিয়ায় সাবেক পুলিশ কর্মকর্তার মৃত্যু

হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রামপাল থানার ওসির মৃত্যু

পলিথিনের ঝুপড়িতে ২০ বছর, স্বজনহীন সবুরার বিধবা ভাতাও বন্ধ