হোম > সারা দেশ > বাগেরহাট

বাগেরহাটে অস্ত্র–গুলিসসহ ২ যুবক গ্রেপ্তার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে অস্ত্র–গুলিসসহ ২ যুবক গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা

পিস্তল–গুলিসহ বাগেরহাটের রামপালে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার উপজেলার কালীগঞ্জ বাজারের একটি রাইস মিল থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক রাউন্ড পিস্তলের গুলি ও ২৫ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়। আজ (শনিবার) তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আবু মাতলুব (৩০) ও তাঁর সহযোগী একরামুল হক রাজীব (৩৪)। এর মধ্যে আবু মাতলুব উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য শেখ মো. আবু সাইদের ছেলে।

বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ বলেন, আওয়ামী লীগ নেতা শেখ আবু সাইদের কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ বাজারে তাঁর রাইস মিলে অভিযান চালানো হয়। এ সময় তাঁর ছেলে আবু মাতলুব ও সহযোগী একরামুল হক রাজীবকে আটক করা হয়। তাদের কাছ থেকে এক রাউন্ড পিস্তলের গুলি ও ২৫ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর আটকদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ

বন কর্মকর্তাকে কুপিয়ে হরিণশিকারিকে ছিনিয়ে নিয়ে গেলেন সহযোগীরা

সুন্দরবনে দস্যুদের সঙ্গে বনকর্মীদের গুলিবিনিময়, অপহৃত ৪ জেলে উদ্ধার

সাত দিন জিম্মি থাকার পর মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন ১১ জেলে

ডাকাতির চার ঘণ্টার মধ্যে ট্রাক-মালামাল উদ্ধার, গ্রেপ্তার ২

বাগেরহাটে নির্বাচন অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে সেবাপ্রার্থী নারীকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ

বাগেরহাটে তুচ্ছ বিষয় নিয়ে জামায়াত নেতাকে কুপিয়ে হত্যা

লিভার সিরোসিসে অনিশ্চিত সোহাগের জীবন, নিভছে বাবার কিডনিতে বাঁচার স্বপ্ন

রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে উৎপাদনে রেকর্ড

উপকূলের হতদরিদ্র পরিবারগুলোর জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হবে: পরিবেশ প্রতিমন্ত্রী ফরিদ