হোম > সারা দেশ > বাগেরহাট

বাগেরহাটে ৩ মাস ৮ দিন পর মুক্তি পেলেন ২৩ ভারতীয় জেলে

বাগেরহাট প্রতিনিধি

ভারতীয় ২৩ জেলেকে মুক্তি দেওয়া হয়েছে। ছবি: আজকের পত্রিকা

বাগেরহাট কারাগারে থাকা ২৩ ভারতীয় জেলে ৩ মাস আট দিন পর মুক্তি পেয়েছে। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) ১২টার দিকে বাগেরহাট কারাগার থেকে মুক্তি দেওয়া হয় তাদের। জেল সুপার মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, ২০২৫ সালের ১৮ অক্টোবর বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশের দায়ে তাদের বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা তাদের আটক করে। পরে তাদের বাগেরহাটের মোংলা থানায় হস্তান্তর করা হয়। এরপর পুলিশ বাগেরহাট আদালতে পাঠালে আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

ভারতীয় জেলেদের কারামুক্তির সময় খুলনার ভারতীয় উপ–হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার চন্দ্রজিন মুখার্জি, বাংলাদেশর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. হাফিজ আল আসাদ, কোস্টগার্ড পশ্চিমজনের কমান্ডার মো. সেলিম, বাগেরহাটের সহকারী পুলিশ সুপার (ফকিরহাট) মো. রাশেদুল ইসলাম রানা উপস্থিত ছিলেন।

জেল সুপার মোস্তফা কামাল জানান, দুই দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে বন্দী থাকা ২৩ ভারতীয় জেলেকে মুক্তি দেওয়া হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ ভারতীয় ২৩ জেলেকে কোস্টগার্ডের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। আগামী ২৯ জানুয়ারি বাংলাদেশ জলসীমা থেকে ভারতীয় কোস্টগার্ডের হাতে তাদের হস্তান্তর করা হবে।

বাড়িতে ঢুকে প্রশাসনের লোক পরিচয়ে কলেজছাত্রকে ধাওয়া, গুলি করে হত্যা

বাগেরহাটে কিশোরীর গলাকাটা লাশ উদ্ধার

বাগেরহাটে পাম্পে হামলা: যুবদল নেতা গ্রেপ্তার

১৪ স্বজন হারিয়ে তিন পরিবারে ঈদের দিনেও সুনসান নীরবতা

বাগেরহাটে ঐতিহ্যবাহী ষাটগম্বুজ মসজিদে মুসল্লিদের ভিড়

ছাত্রদল নেতা সোহেল হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

বাগেরহাটে ৮ দোকানে আগুন, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

বাগেরহাটে নগদের ৩৩ লাখ টাকা আত্মসাৎ মামলার আসামি গাইবান্ধায় গ্রেপ্তার

বাগেরহাটে পুলিশ সদস্যকে কুপিয়ে আসামি ছিনতাই

ষাটগম্বুজ থেকে সুন্দরবন, ঈদে পর্যটক বরণে প্রস্তুত বাগেরহাটের ১৬ স্পট