হোম > সারা দেশ > বাগেরহাট

প্রতিমন্ত্রীর নির্দেশে রামপালে খালের অবৈধ নেট ও পাটা অপসারণ

বাগেরহাট প্রতিনিধি

প্রতিমন্ত্রীর নির্দেশে রামপালে খালের অবৈধ নেট ও পাটা অপসারণ। ছবি: আজকের পত্রিকা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের নির্দেশনা মোতাবেক বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকের বেড় ইউনিয়নের হেতালমারি খালের অবৈধ নেট ও পাটা অপসারণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে হেতালমারি খালের ওপর নির্মিত অবৈধ পাটা ও নেট অপসারণ করে স্থানীয়রা।

জলাবদ্ধতা নিরসন, ধানের বীজ বপন ও সবজি চাষে প্রতিবন্ধকতা দূরীকরণসহ পানি সরবরাহ স্বাভাবিক রাখতে স্থানীয়দের সঙ্গে অংশ নেন বিএনপি নেতারা।

স্থানীয়রা জানায়, তিন মাস আগে পার্শ্ববর্তী কালিয়া এলাকার গিয়াস গাজী এবং বাঁশতলী এলাকার পলাশের নেতৃত্বে বহিরাগতরা হেতালমারি খালে পাটা ও নেট দিয়ে মাছ চাষের চেষ্টা করেন। এ ছাড়া পার্শ্ববর্তী স্লুইচগেটের তালা ভেঙে নতুন তালা লাগিয়ে চাবি নিয়ে যান তাঁরা।

এ বিষয়টি প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম অবগত হন। পরে সরকারি খালের ওপর নির্মিত পাটা ও নেট অপসারণ করে পানি চলাচল স্বাভাবিক রাখতে নির্দেশনা দেন তিনি।

মল্লিকের বেড় ইউনিয়ন বিএনপির সভাপতি সাজারুল ইসলাম সাজু বলেন, ‘সরকারি খালে অবৈধ নেট ও পাটা দিয়ে কয়েক ব্যক্তি মাছ চাষ করছিল। এতে খালের দুই পাশের বাসিন্দাদের চরম ভোগান্তিতে পড়তে হয়। প্রতিমন্ত্রী নির্দেশনা দিয়েছেন তাই ভোগান্তি থেকে রক্ষা পেতে এলাকাবাসী অবৈধ পাটা ও নেট অপসারণ করেছে।’

ক্লিনিক সিলগালার পর এবার মোরেলগঞ্জ স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন হত্যা, গ্রেপ্তার ৪

বাগেরহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

দুর্নীতির অভিযোগ অস্বীকার: তদন্ত প্রতিবেদন বাতিল চেয়ে উল্টো মামলা করলেন প্রধান শিক্ষক

বাগেরহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী নিহত

শরণখোলায় প্রাইভেট হাসপাতালের গোসলখানা থেকে নার্সের মরদেহ উদ্ধার

টানা বৃষ্টিতে ফকিরহাটে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ, তিন দিনে শনাক্ত ১৬

যে কারণে সুন্দরবনে ১০ খালের প্রবেশপথ বন্ধ করল বন বিভাগ

বাগেরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২