হোম > সারা দেশ > বাগেরহাট

সুন্দরবনে বনদস্যুর হাতে জিম্মি জেলেকে উদ্ধার

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

বনদস্যু জোনাব বাহিনীর হাতে জিম্মি জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড। ছবি: আজকের পত্রিকা

সুন্দরবনের বনদস্যু জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। গতকাল সোমবার দিবাগত রাতে সুন্দরবনে একটি নৌকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত জোনাব বাহিনী সুন্দরবনের খড়কুড়িয়া খালসংলগ্ন এলাকায় অবস্থান করছে, গোপন সূত্রে এ তথ্য জানার পর সোমবার রাত ২টার দিকে কোস্ট গার্ড সদস্যরা সেখানে একটি বিশেষ অভিযান চালান। এ সময় অভিযানকারীরা ওই এলাকা থেকে ডাকাতদের কাছে জিম্মি থাকা এক জেলেকে উদ্ধার করেন। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা জিম্মিকে ফেলে রেখে বনের গহিনে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত জেলে মজিবর গাজী (৫০) খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা।

তিনি আরও জানান, মজিবর গাজী শনিবার সুন্দরবনে কাঁকড়া ধরতে যান। এরপর রোববার সকালে তাঁকে অপহরণ করে ২০ হাজার টাকা মুক্তিপণের দাবিতে জিম্মি করে রাখে বনদস্যু জোনাব বাহিনী। পরে খবর পেয়ে কোস্ট গার্ড সদস্যরা জিম্মি মজিবরকে তাঁর নৌকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে। মজিবরকে তাঁর পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

উল্লেখ্য, এর আগে ১৭ মার্চ সুন্দরবনের শিবসা নদীসংলগ্ন কালিরখাল থেকে ছয় জিম্মিকে উদ্ধার করে কোস্ট গার্ড। মুক্তিপণের জন্য তাঁদের অপহরণ করেছিল বনদস্যু নানা বাহিনী।

বাগেরহাটে ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, পাশেই পাওয়া গেছে চিরকুট

বাগেরহাট চেম্বার অব কমার্সের কমিটি বাতিল, প্রশাসক নিয়োগ

সুন্দরবন: বনদস্যুদের দৌরাত্ম্যে মধু আহরণে ধস

বাগেরহাটে আদালত ভবনের ছাদ ধসে আহত ৫

নদে ওয়াসার পাইপ বন্ধ নৌযান চলাচল

বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

ধানখেতে জালে আটকা পড়ল ১০ ফুট অজগর

বাগেরহাটে ৪৮ জেলের মধ্যে স্বল্পসুদে ২ কোটি টাকার ঋণ বিতরণ

বাগেরহাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত

দখলদারদের অনুরোধে সরকারি খাল মুক্ত না করে ফিরলেন এমপি-ডিসি