হোম > সারা দেশ > বাগেরহাট

বাগেরহাটে সমাবেশে যাওয়ার পথে জামায়াতের নেতা-কর্মীদের ওপর হামলা, আহত ৬

বাগেরহাট প্রতিনিধি

প্রতীকী ছবি

বাগেরহাট থেকে ইজিবাইকযোগে খুলনায় ১১ দলীয় সমাবেশে যাওয়ার পথে জামায়াতের নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

শনিবার (২০ জুন) দুপুরের দিকে বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের পারকুরশাইল এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। তবে হামলাকারীদের নাম-পরিচয় জানাতে পারেননি আহত ব্যক্তিরা।

আহত ব্যক্তিরা হলেন চিতলমারী উপজেলার শিবপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি ইস্রাফিল মোল্লা, জামায়াত কর্মী সাইফুল কাজী, ফেরদৌস শেখ, বাদশা চৌধুরী, সামাদ মোল্লা ও ইজিবাইকচালক শহীদ শেখ।

তাঁদের মধ্যে গুরুতর আহত সাইফুল কাজী ও ফেরদৌস শেখকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

চিতলমারী উপজেলার শিবপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি ইস্রাফিল মোল্লা জানান, শিবপুর থেকে ১০টি ইজিবাইকে করে সমাবেশে যাচ্ছিলেন। পথিমধ্যে বারুইপাড়া ইউনিয়নের পারকুরশাইল পৌঁছালে মোটরসাইকেলে করে ২০-২২ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। তাদের হামলায় তিনিসহ অন্তত ছয়জন আহত হন।

হামলার বিষয়টি নিয়ে খুলনার সমাবেশে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

এ বিষয়ে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন বলেন, হামলা ও আহত হওয়ার বিষয়টি জানা নেই। কেউ কোনো অভিযোগও দেয়নি।

সুন্দরবনে কুমিরের আক্রমণে নারীর মৃত্যু

বাগেরহাটে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭

দেড় বছর পর আবার বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের ১০ শয্যার আইসিউ চালু

বাগেরহাটের ফকিরহাট: তীব্র রেণু-সংকটে চিংড়িচাষিরা

বাগেরহাটে মানববন্ধন ঘিরে কোস্ট গার্ড স্টেশনে হামলা-ভাঙচুর, আহত ১৫

দুর্বৃত্তের হামলায় নিহত কৃষক দল নেতার দাফন সম্পন্ন, জামায়াতের ৩ কার্যালয়ে হামলার অভিযোগ

ফকিরহাটে দুর্বৃত্তের হামলায় কৃষক দলের নেতা নিহত

মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোস্তফা

ফকিরহাটে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ‘চাচা’ গ্রেপ্তার, আদালতে প্রেরণ

বাগেরহাটের ফকিরহাট: আর্সেনিকযুক্ত পানিই ভরসা