হোম > সারা দেশ > বাগেরহাট

সাবেক সংসদ সদস্য নূর আফরোজ মারা গেছেন

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

নূর আফরোজ আলী। ছবি: সংগৃহীত

সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য নূর আফরোজ আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বুধবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বৃহস্পতিবার বাগেরহাটের ফকিরহাট উপজেলার আট্টাকা গ্রামে জানাজা শেষে স্বামীর কবরের পাশে তাঁকে দাফন করা হয়।

নূর আফরোজ আলী বাগেরহাটের ফকিরহাট উপজেলার আট্টাকা গ্রামের বাসিন্দা সাবেক গণপরিষদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান মরহুম সেখ আলী আহম্মেদের স্ত্রী। তিনি নবম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি খুলনা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ছিলেন।

বাগেরহাটে মোটরসাইকেল উল্টে দশম শ্রেণির শিক্ষার্থী নিহত

বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির ডিম খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ

চাকরি বহাল রাখার দাবিতে বাগেরহাট জেলা হাসপাতালে আউটসোর্সিং কর্মচারীদের অবস্থান কর্মসূচি

বাগেরহাটে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী আটক

ব্যক্তিগত সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠে মানুষের জন্য কাজ করতে হবে: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল

শ্রদ্ধা-ভালোবাসায় কবি রুদ্রকে স্মরণ

ধর্ষণচেষ্টার অপমানে তরুণীর মৃত্যুর অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার

ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নিহত

বাগেরহাটে সমাবেশে যাওয়ার পথে জামায়াতের নেতা-কর্মীদের ওপর হামলা, আহত ৬

সুন্দরবনে কুমিরের আক্রমণে নারীর মৃত্যু