হোম > সারা দেশ > বাগেরহাট

আইজিপির বাড়িতে চুরি

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট শহরের আমলাপাড়ায় আইজিপি মোঃ আলী হোসেন ফকিরের বাড়ি। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের বাগেরহাটের বাড়িতে চুরি হয়েছে। গতকাল সোমবার (১৬ মার্চ) দিবাগত রাতে বাগেরহাট শহরের আমলাপাড়ায় আইজিপির তিনতলা বাড়ির বিদ্যুতের সার্ভিস তার চুরি করেছে চোর। চুরি হওয়া এই তারের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা। আজ মঙ্গলবার সকালে বিষয়টি জানাজানি হয়।

আইজিপির বাড়িতে চুরির ঘটনায় নড়েচড়ে বসেছে জেলা পুলিশ। চোর শনাক্ত করতে এবং চুরি হওয়া মালামাল উদ্ধার করতে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। তদন্তের অংশ হিসেবে পুলিশ বাগেরহাট শহরের একজন ভাঙারি দোকানিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। ধারণা করা হচ্ছে, চোরাই তার কোনো ভাঙারির দোকানে বিক্রি করা হতে পারে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাতে বাগেরহাটে ঝড়বৃষ্টি শুরু হলে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অন্ধকারের সুযোগ নিয়ে চোরেরা বাড়ির সীমানায় প্রবেশ করে। বাড়ির চারপাশে সিসিটিভি থাকলেও ক্যামেরার নজর এড়িয়ে চোরের দল প্রায় দুই কয়েল তামার তার কেটে নিয়ে যায়।

বাগেরহাটের পুলিশ সুপার হাসান চৌধুরী বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। কারা এই চুরির সঙ্গে জড়িত, তা উদ্‌ঘাটনের জন্য আমাদের একাধিক টিম কাজ করছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’

সাত দিন জিম্মি থাকার পর মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন ১১ জেলে

ডাকাতির চার ঘণ্টার মধ্যে ট্রাক-মালামাল উদ্ধার, গ্রেপ্তার ২

বাগেরহাটে নির্বাচন অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে সেবাপ্রার্থী নারীকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ

বাগেরহাটে তুচ্ছ বিষয় নিয়ে জামায়াত নেতাকে কুপিয়ে হত্যা

লিভার সিরোসিসে অনিশ্চিত সোহাগের জীবন, নিভছে বাবার কিডনিতে বাঁচার স্বপ্ন

রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে উৎপাদনে রেকর্ড

উপকূলের হতদরিদ্র পরিবারগুলোর জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হবে: পরিবেশ প্রতিমন্ত্রী ফরিদ

বজ্রপাতে পুড়ে ছাই দিনমজুরের ঘর

প্রতিবন্ধী প্রশিক্ষণ ও পুনর্বাসনকেন্দ্র: ১৪ বছর ধরে কার্যক্রম নেই প্রশিক্ষণকেন্দ্রে

দুই মণ ধানের সমান দৈনিক মজুরি শ্রমিকের, বিপাকে চাষি