হোম > শিল্প-সাহিত্য > কবিতা

শীতের নিকারি

মুহম্মদ নূরুল হুদা

উড়ছে শীতের পাখি শীতল ডানায়
খয়েরি চাদর গায়ে তোমাকে মানায় 
আমি তো শিকারি নই 
হাতে নেই তীর ও ধনুক
আমার দুচোখে দুই দৃষ্টিরঙ দোনলা বন্দুক 

সামান্য নিকারি আমি
আমার তো দেখে দেখে সুখ!