হোম > শিল্প-সাহিত্য

শিল্পকলায় চলচ্চিত্র নিয়ে ৪টি মাস্টারক্লাস, ৯ সেপ্টেম্বরের মধ্যে আবেদন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে সমসাময়িক চলচ্চিত্র পরিচালকদের নিয়ে চারটি বিশেষ মাস্টারক্লাস অনুষ্ঠিত হবে। অংশগ্রহণ করতে ৯ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

একাডেমি জানিয়েছে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রযোজনা ও প্রশিক্ষণ বিভাগের যৌথ উদ্যোগে বর্তমান সময়ের সফল চলচ্চিত্র নির্মাতাদের পরিচালনায় মাস্টারক্লাস আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে প্রথমবারের মতো বাংলাদেশের সমসাময়িক চারজন আলোচিত চলচ্চিত্র নির্মাতার তত্ত্বাবধানে চারটি মাস্টারক্লাস অনুষ্ঠিত হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আগামী ১১, ১২, ১৩ ও ২৮ সেপ্টেম্বর জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে এটি অনুষ্ঠিত হবে।

যেসব পরিচালক মাস্টারক্লাসগুলো নেবেন, তাঁরা হলেন—‘পরাণ’, ‘সুড়ঙ্গ’, ‘তুফান’, ‘তাণ্ডব’, ‘প্রেসার কুকার’র নির্মাতা রায়হান রাফি, ‘বনলতা এক্সপ্রেস’, ‘উৎসব’র পরিচালক তানিম নূর, ‘রইদ’, ‘হাওয়া’ ছবির নির্মাতা মেজবাউর রহমান সুমন এবং ‘দেলুপি’, ‘সাটিকাপ’, ‘সিনপাট’র পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলাম।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র বিভাগের শিক্ষার্থী এবং তরুণ চলচ্চিত্র নির্মাতারা এই মাস্টারক্লাসে বিনা মূল্যে অংশগ্রহণ করতে পারবেন। প্রতিটি মাস্টারক্লাস এক দিনব্যাপী অনুষ্ঠিত হবে। চার দিনে চারজন নির্মাতা চারটি মাস্টারক্লাস পরিচালনা করবেন।

ক্লাসগুলোতে নির্মাতারা তাঁদের নিজস্ব অভিজ্ঞতার আলোকে প্রশিক্ষণার্থীদের চলচ্চিত্র নির্মাণের প্রতিটি ধাপ সম্পর্কে অবহিত করবেন। তাঁরা নিজেদের চলচ্চিত্র নির্মাণের প্রক্রিয়ায় যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন আর সেসব মোকাবিলায় যা কিছু করেছেন, সে বিষয়েও বিস্তারিত আলোচনা করবেন। এর মাধ্যমে তরুণ নির্মাতারা তাঁদের নিজেদের কাজের ক্ষেত্রে অনুপ্রেরণা ও দিকনির্দেশনা পাবেন।

এই মাস্টারক্লাসে অংশগ্রহণে আগ্রহীদের নাম, সিভি/বায়ো-ফিল্মোগ্রাফি, নির্মিত চলচ্চিত্রের প্রিভিউ লিংক এবং মোবাইল নম্বরসহ ৯ সেপ্টেম্বরের মধ্যে প্রশিক্ষণ বিভাগের পরিচালক বরাবর আবেদন করতে হবে। আবেদন পাঠানোর হোয়াটসঅ্যাপ নম্বর: ০১৭৩৩৪৯২৯৬১।

ইয়োকোহামায় শিল্পী কামরুল হাসান লিপুর একক চিত্র প্রদর্শনী

জগজিৎ সিংয়ের শ্রদ্ধায় অ্যালিয়ঁস ফ্রঁসেজে গজলসন্ধ্যা

ছায়ানটে শিশুদের কলকাকলিতে পূর্ণ শরতের উৎসব

সমকালীন সাহিত্যের নতুন ধারা সৃষ্টির জন্য নোবেল পেলেন কানাডীয় সাহিত্যিক অ্যান কারসন

মুস্তাফা মনোয়ারের শিল্পজগৎ: পাপেট বাড়ির ‘বাসিন্দাদের’ ভবিষ্যৎ নিয়ে দুর্ভাবনা

ঢাবি চারুকলায় একক চিত্র প্রদর্শনী ‘মুক্তির সংগ্রামে অনুভবের বৈভব’

স্বীকৃতি পেল ইসলামপূর্ব আরবের কবিতায় মৌমাছি, যুদ্ধ ও আত্মগরিমার গল্প

শিশুসাহিত্যিক আখতার হুসেন আর নেই

মায়ের কবরে শায়িত শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম

শিল্পকলায় শনিবার সন্ধ্যায় জাদুর আয়োজন