হোম > আড্ডা

সেল রোটি

সম্পাদকীয়

নেপালের পার্বত্য অঞ্চলে শত শত বছর ধরে ঐতিহ্যগতভাবে ধান চাষ হয়ে আসছে। উদ্বৃত্ত চাল সংরক্ষণ এবং তা দিয়ে নতুন ধরনের খাবার তৈরির প্রচেষ্টা থেকেই চালের গুঁড়া দিয়ে সেল রোটি তৈরির সূচনা হয় বলে ধারণা করা হয়। এটি গোল আকৃতির মিষ্টি স্বাদের ভাজা খাবার, যাকে অনেক সময় নেপালি চালের ডোনাট বলা হয়। সেল রোটির বাইরেটা মুচমুচে ও সোনালি এবং ভেতরটা নরম। চালের গুঁড়া, চিনি, ঘি, পানি এবং এলাচ বা অন্যান্য মসলা দিয়ে তৈরি গোলার মিশ্রণ থেকে এটি বানানো হয়। কিছু রেসিপিতে স্বাদ বাড়াতে কলা বা দুধও মেশানো হয়। প্রাচীনকালে কোনো ছাঁচ বা আধুনিক তৈজসপত্র ছাড়াই শুধু হাতের আঙুলের কারিশমায় গরম তেলে গোল করে মিশ্রণটি ছেড়ে সেল রোটি তৈরি করা হতো। এই ঐতিহ্যবাহী কৌশলটি প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসছে। খাবারটি সাধারণত চা, তরকারি বা আলুর দম অথবা দইয়ের সঙ্গে পরিবেশন করা হয়। দশইন এবং তিহার ছাড়াও নেপালের বিভিন্ন পারিবারিক অনুষ্ঠান ও উৎসবে এটি থাকেই। নেপাল ছাড়াও ভারতের দার্জিলিং, কালিম্পং এবং সিকিম অঞ্চলেও সেল রোটি বেশ জনপ্রিয়।

ছবি সৌজন্য: রাজিব’স কিচেন

বাউল জীবন দর্শন

স্টাম্পোট

বোমা দেসি

ইফিসাশি

পিকিং ডাক

বৈশ্বিক শিক্ষাব্যবস্থার ধরন

কাসাভা পোন

গালো পিন্টো

ভারতের বাম এবং নিম্নশ্রেণি

ল্যাঙ্গোস্তে আ লা ভ্যানিল