হোম > নারী

সংসদে এক-তৃতীয়াংশ মহিলা আসন ও সরাসরি নির্বাচনের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় সংসদে এক-তৃতীয়াংশ মহিলা আসনের দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। একই সঙ্গে এসব আসনে সরাসরি নির্বাচনের দাবি জানানো হয়েছে।

আজ শনিবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশ থেকে এসব দাবি তোলা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম।

মহিলা পরিষদের সভাপতি বলেন, কাউকে পেছনে রেখে গণতন্ত্র এগিয়ে নেওয়া যায় না। তাই নারীসমাজের দাবি, সংসদে এক-তৃতীয়াংশ আসন নারীদের হতে হবে এবং এসব আসনে সরাসরি নির্বাচন দিতে হবে। পশ্চাৎপদ অংশকে এগিয়ে নিতে সুযোগ প্রয়োজন। নারীকে রাজনৈতিকভাবে শক্তিশালী করতে দলগুলোকে নারী আন্দোলনের দাবিকে গুরুত্ব দিতে হবে; মানুষের কণ্ঠস্বরকে বুঝতে হবে। তিনি বলেন, বর্তমানে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে নারীদের অবরুদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু মুক্তিযুদ্ধে অংশ নেওয়া নারীকে ভয়ভীতি দেখিয়ে দমিয়ে রাখা যাবে না।

সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি ভোটের মাধ্যমে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দিতে হবে।

রাজনৈতিক দলের নারীনেত্রীদের মনোনয়নের মাধ্যমে সংসদ সদস্য হওয়ার পদ্ধতিকে প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোকে ভাবতে হবে, তারা কীভাবে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে কাজ করবে এবং সমতা প্রতিষ্ঠা করবে। এ বিষয়ে কেবল রাজনৈতিক দলগুলোকে প্রতিশ্রুতি দিলেই হবে না, বাস্তবায়নও করতে হবে।

সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনের বেলাবো জেলা শাখার সভাপতি রাবেয়া খাতুন শান্তি, নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি রীনা আহমেদ, ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক রেহানা ইউনূস প্রমুখ।

সমাবেশ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পল্টন মোড় পর্যন্ত র‍্যালি হয়। সমাবেশ ও র‍্যালিতে বাংলাদেশ মহিলা পরিষদ ছাড়াও গণসাক্ষরতা অভিযান, কর্মজীবী নারী এবং নারী শ্রমিককেন্দ্রের প্রতিনিধিরা অংশ নেন।

লৈঙ্গিক সমতা অর্জনের এক অনন্য বৈশ্বিক সুযোগ

আরামদায়ক জুতা বানিয়ে সেরাদের কাতারে দুই বোন

সম্পত্তি নিয়ে জটিলতার শঙ্কা থাকলে পারিবারিক বা দেওয়ানি আইনজীবীর সঙ্গে পরামর্শ করুন

ক্যানভাসে অনন্য আর্টেমিসিয়া জেন্টিলেস্কি

১৪ বছর বয়সে মহাকাশযানের ‘পরিচ্ছন্নতাকর্মী’, এখন মঙ্গলগ্রহ অভিযানের নেতৃত্বে

প্রেস বক্সের ‘নিষিদ্ধ’ দেয়াল ভাঙা ক্রীড়া সাংবাদিক লেসলি ভিসার

অগ্রগতি থাকলেও আছে কাঠামোগত বাধা, পিছিয়ে আছে এশিয়া

পণ্য সুরক্ষিত রাখতে আইপি লইয়ারের পরামর্শ নিন

বিশ্বকাপে যাঁর রেকর্ড ভাঙলেন মেসি

পরমাণুবিজ্ঞানের এক উজ্জ্বল নক্ষত্র মারিয়া