হোম > নারী

শিশুশ্রম বন্ধ ও গৃহকর্মী সুরক্ষা আইন প্রণয়নের দাবি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রতীকী ছবি

শিশুশ্রম বন্ধ ও গৃহকর্মী সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়েছে নারী ও শিশুদের নিয়ে কাজ করা সংগঠন জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম (জেএনএনপিএফ) এবং চাইল্ড লেবার এলিমিনেশন প্ল্যাটফর্ম (স্লেপ)। আজ সোমবার পৃথক দুটি বিবৃতিতে এ দাবি জানায় তারা।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও তাঁর স্ত্রীর মাধ্যমে ১১ বছর বয়সী শিশু গৃহকর্মীকে নির্যাতনের ঘটনার পরিপ্রেক্ষিতে এই বিবৃতি দেওয়া হয়েছে।

জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের বিবৃতিতে বলা হয়, নির্যাতনের শিকার শিশুটির বাবা গত বছরের জুন মাসে তাঁর ১১ বছর বয়সী মেয়েকে অভিযুক্ত এমডি শফিকুর রহমানের বাসায় কাজে দেন। এর পর থেকে বিভিন্ন সময় ওই বাসায় শিশুটির ওপর অমানবিক নির্যাতন চালানো হয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তিসহ নির্যাতনের শিকার শিশুটির সুচিকিৎসা নিশ্চিতের দাবি জানিয়েছে তারা।

জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম মনে করে, গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি, ২০১৫ যথাযথ প্রয়োগ ও বাস্তবায়ন হওয়া প্রয়োজন। সেই সঙ্গে নারী ও কন্যার প্রতি সহিংসতা, সকল প্রকার অপতৎপরতা, মানবিক সমাজ ও রাষ্ট্র গঠনের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। জীবিকার প্রয়োজনে গৃহকর্মী হিসেবে কাজ করা শিশুদের ওপর অমানবিক আচরণ বারবার হচ্ছে। শিশুশ্রম বন্ধসহ এ ধরনের ন্যক্কারজনক ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়, সে জন্য সজাগ থাকার আহ্বান জানিয়েছে তারা।

অন্যদিকে চাইল্ড লেবার এলিমিনেশন প্ল্যাটফর্মের বিবৃতিতে বলা হয়েছে, গৃহকর্মী শিশু নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এমডি, তাঁর স্ত্রী ও অন্যদের গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর ঘটনাকে তারা গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছে। বিবৃতিতে গৃহকর্মী সুরক্ষা আইন প্রণয়নসহ সাতটি দাবি তুলে ধরেছে চাইল্ড লেবার এলিমিনেশন প্ল্যাটফর্ম। দাবিগুলোর মধ্যে রয়েছে ক্ষতিগ্রস্ত শিশুটির পূর্ণাঙ্গ চিকিৎসা, মানসিক স্বাস্থ্যসেবা ও দীর্ঘমেয়াদি পুনর্বাসন নিশ্চিত করা, এই মামলার দ্রুত, স্বচ্ছ ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা, গৃহকর্মকে অবিলম্বে ‘ঝুঁকিপূর্ণ শিশুশ্রমে’র তালিকায় যুক্ত হরা, সব গৃহকর্মীর বাধ্যতামূলক নিবন্ধন, লিখিত চুক্তি এবং সামাজিক সুরক্ষার কাঠামোগত ব্যবস্থা করা।

তুষার চিতা রক্ষায় নীরবে লড়াই করে যাচ্ছেন যে নারীরা

তেঁতুলিয়ার ‘লিলি আপা’: ১,৪২০টি স্বাভাবিক প্রসব করিয়েছেন যিনি

১০১ বছরেও কিশোরীর প্রাণশক্তিতে জিয়াং

পৌরোহিত্য শুধু ধর্ম নয়, এটি নারীর সমান অংশীদারত্বের দাবি

চলমান এক নদীর নাম অপরাহ উইনফ্রে

নারী ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে ইসির কাছে ৭১ সংগঠনের ১০ সুপারিশ

জামায়াত সমর্থকদের ‘সাইবার বুলিংয়ের’ শিকার ডাকসু সদস্য হেমা চাকমা

ইরান পরিস্থিতি: নারীত্বের জয়গান যেখানে বিদ্ধ বুলেট আর শৃঙ্খলে

ক্রমাগত নেতিবাচক চিন্তা ও মন খারাপ বিষণ্নতার কারণ

কেমন হবে নতুন দিন