হোম > প্রযুক্তি

ই-মেইল নোটিফায়ার

প্রযুক্তি ডেস্ক

এখন অনেকের একাধিক মেইল অ্যাকাউন্ট থাকে। তার সব কটিই কাজের। প্রতিদিন পাসওয়ার্ড দিয়ে এগুলো ওপেন করতে হয় নতুন কোনো মেইল এল কি না, তা দেখার জন্য।

এই ঝামেলা থেকে মুক্ত থাকতে ব্যবহার করা যেতে পারে মাল্টি ই-মেল নোটিফায়ার নামক একটি সফটওয়্যার। এর কাজ হলো ব্যবহারকারীর একাধিক ই-মেইল আইডিতে নতুন মেইল আসা মাত্রই শব্দ করে ডেস্কটপ বা মোবাইল ফোনের নোটিফিকেশন অ্যালার্টের মাধ্যমে ব্যবহারকারীর দৃষ্টি আকর্ষণ করা।

এটি ব্যবহার করলে ব্যবহারকারীর সব আইডিতে আসা নতুন মেইলের নোটিফিকেশন দেখা যাবে। এর জন্য ব্যবহারকারীর তেমন কিছুই করতে হবে না। একবার ডিভাইসে আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে রাখলেই হবে। তারপর নোটিফায়ার সফটওয়্যারটি অটোমেটিক ১০ মিনিট পর পর চেক করে জানিয়ে দেবে নতুন মেইলের কথা।

অন্যান্য সুবিধা

  • সফটওয়্যারটিতে জিমেইল, হট মেইল, লাইভ, ইয়াহু ইত্যাদি জনপ্রিয় সব প্রোভাইডারের নোটিফিকেশন পাওয়া যাবে।
  • নোটিফিকেশনে একই সঙ্গে সাবজেক্ট, প্রেরক ও সময় দেখার সুযোগ পাওয়া যাবে।
  • পছন্দ অনুযায়ী নোটিফিকেশন সাউন্ড সিলেক্ট করা যাবে।
  • একাধিক ই-মেইল আইডি যুক্ত করা যাবে।
  • সর্বোচ্চ নিরাপদ সিকিউরিটি সিস্টেম।
  • ব্যাকআপ রাখার সুবিধা পাওয়া যাবে।

শেষ মুহূর্তে চীনে ট্রাম্পের সঙ্গী এনভিডিয়ার সিইও, আলোচনায় থাকতে পারে এআই চিপ বিক্রি

ব্যান্ডউইডথ সরবরাহে কোনো ঘাটতি নেই: বিএসসিপিএলসি

মাঝরাতে বেজে উঠছে গুগলের চালকবিহীন গাড়ির অ্যালার্ম, অতিষ্ঠ লন্ডনবাসী

এআইয়ের যুগে বুদ্ধি শাণিত রাখবেন যেভাবে

হ্যাকারদের দৌরাত্ম্য এখন জনপরিসরে

খনির শহরে সবুজ প্রযুক্তি

মোবাইল ফোনে কি-বোর্ডের প্রত্যাবর্তন নস্টালজিয়া নাকি প্রয়োজন

ফেসবুকের প্রাইভেসি চেকআপ টুল ব্যবহার

স্যামসাংয়ের বিরুদ্ধে ১৭৫ কোটি টাকার মামলা করলেন ডুয়া লিপা

নন-ফিল্টারড ডেটা সুবিধা পাবে স্টারলিংক