হোম > প্রযুক্তি

২২ কোটি টাকা বকেয়া, ‘আমরা টেকনোলজিসের’ ৮০ শতাংশ ব্যান্ডউইথ বন্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২২ কোটি টাকার বেশি বকেয়া থাকায় ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) কোম্পানি আমরা টেকনোলজিসের প্রায় ৮০ শতাংশ ব্যান্ডউইথ বন্ধ করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

সোমবার বিটিআরসির কমিশনার মুসফিক মান্নান চৌধুরী বলেন, তাদের ২২ কোটি টাকার মতো বকেয়া আছে। বকেয়া পরিশোধ করতে বারবার বলার পরেও তারা টাকা পরিশোধ করেনি। সে কারণে তাদের ৮০ শতাংশ ব্যান্ডউইথ ব্লক করা হয়েছে ৷ 

এর আগে, গত বছর জুলাইয়ে ৩৩ কোটি টাকা বকেয়া রাজস্বের জন্য কমিশন ‘আমরা টেকনোলজিসের’ ৫০ শতাংশ ব্যান্ডউইথ বন্ধ করে দেয়। 

‘আমরা টেকনোলজিস’ মোবাইল অপারেটরসহ বিভিন্ন ক্লায়েন্টকে ব্যান্ডউইথ সরবরাহ করে। তবে গত বছরের অবরোধের পর অপারেটররা তাদের কাছ থেকে ব্যান্ডউইথ নেওয়া বন্ধ করে দেয়।

আইপ্যাড ও ম্যাকবুকের দাম বাড়াল অ্যাপল

মাত্র ১২ দিনেই ট্রিলিয়নেয়ার খেতাব হারালেন ইলন মাস্ক

মানুষের মতো নারী-পুরুষে বৈষম্য করছে কৃত্রিম বুদ্ধিমত্তাও: জাতিসংঘ

কে এই কুনাল শাহ, কেন দর্শনের ছাত্রকে হোয়াটসঅ্যাপের দায়িত্ব দিল মেটা

নজরদারিতে ফুটবলপ্রেমীরা!

মেপে দেখুন কৃত্রিম বুদ্ধিমত্তার মগজে আপনার গুরুত্ব কতটুকু

ফেসবুক-ইনস্টাগ্রামে পোস্ট করা কেন কমিয়ে দিচ্ছে মানুষ

আইফোনের হার্ডওয়্যারে ত্রুটি, ঝুঁকিতে ব্যবহারকারীরা

লিথিয়ামের বিকল্প হতে পারে চীনের নতুন সোডিয়াম-আয়ন ব্যাটারি

চীনের নতুন বাণিজ্য অস্ত্র ‘ইন্ডিয়াম’ কী, এটি কী কাজে লাগে