হোম > প্রযুক্তি

ইনস্টাগ্রাম স্টোরিতে শোনা যাবে স্পটিফাইয়ের গান

আজকের পত্রিকা ডেস্ক­

এর আগে ইনস্টাগ্রাম ‘নোটস’ ফিচারেও স্পটিফাই গান যুক্ত করার সুবিধা চালু করেছিল। ছবি: স্ক্রিন র‍্যান্ট

ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা এখন থেকে স্টোরিতে শেয়ার করা স্পটিফাই গানের প্রিভিউ শুনতে পারবেন। এত দিন পর্যন্ত ইনস্টাগ্রাম স্টোরিতে গান শেয়ার করলে শুধু গানটির লিংক দেখা যেত, কিন্তু গান শোনা যেত না। এখন থেকে স্টোরিতে শেয়ার করা গানের একটি অংশ সরাসরি ইনস্টাগ্রামের ভেতরেই শোনা যাবে।

গতকাল সোমবার এই নতুন ফিচার চালুর ঘোষণা দিয়েছে ইনস্টাগ্রাম। এতে করে ব্যবহারকারীরা এখন ইনস্টাগ্রামে নতুন গান খুঁজে পাবেন এবং পছন্দের গান বন্ধুদের সঙ্গে আরও সহজে শেয়ার করতে পারবেন। এভাবে অ্যাপটিতে আরও সময় থাকবেন ব্যবহারকারীরা।

এর আগে ইনস্টাগ্রাম ‘নোটস’ ফিচারেও স্পটিফাই গান যুক্ত করার সুবিধা চালু করেছিল। এখন ব্যবহারকারীরা তাঁদের ইনস্টাগ্রাম নোটসে সরাসরি স্পটিফাই থেকে গান স্ট্রিম করতে পারবেন, যা তাঁদের অনুসারীদের জন্য বাস্তব সময়ে পছন্দের গানগুলো জানার একটি মাধ্যম তৈরি করেছে।

ইনস্টাগ্রাম বলছে, এ ধরনের সংগীতনির্ভর ফিচারগুলো ব্যবহারকারীদের বেশি সময় ধরে অ্যাপে রাখতে সাহায্য করবে এবং প্ল্যাটফর্মটিকে সংগীত আবিষ্কারের একটি কেন্দ্র হিসেবে গড়ে তুলবে। এর মাধ্যমে ইনস্টাগ্রাম টিকটকের সঙ্গে প্রতিযোগিতায় আরও এক ধাপ এগিয়ে যেতে চায়, কারণ টিকটক ইতিমধ্যে বৈশ্বিক সংগীত চার্টে প্রভাব ফেলছে।

এ ছাড়া সোমবার ইনস্টাগ্রাম আরও জানায়, তারা স্টোরি ও রিলের জন্য নতুন কিছু ফন্ট চালু করছে। এর মধ্যে স্প্যানিশ সংগীতশিল্পী রোসালিয়ার হাতের লেখা থেকে অনুপ্রাণিত একটি সীমিত সংস্করণের ফন্টও রয়েছে। এই ফন্ট ব্যবহার করে যখন কেউ ‘:-) ’ বা ‘<3’ এর মতো চিহ্ন লিখবেন, তখন তা রোসালিয়ার হাতে আঁকা বিশেষ প্রতীকে রূপ নেবে বলে জানিয়েছে ইনস্টাগ্রাম।

তথ্যসূত্র: টেকক্রাঞ্চ

সোশ্যাল মিডিয়ায় ১৬ বছরের কম বয়সীদের পোস্ট ও মন্তব্য নিষিদ্ধ করছে ভিয়েতনাম

অনুমতি ছাড়া বই ব্যবহার: হ্যারি পটারের প্রকাশককে দেড় কোটি ডলার দিচ্ছে অ্যানথ্রোপিক

কোনো হ্যাকার নয়, সাইবার হামলা চালাল বিদ্রোহী এআই মডেল—উলফের সতর্কতা

‘নিয়ন্ত্রণ হারিয়ে সাইবার হামলা’, আরেক স্টার্টআপ হ্যাক করল এআই

ইউরোপের প্রথম দেশ হিসেবে অপ্রাপ্তবয়স্কদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করল ফ্রান্স

ব্লাস্ট-প্রতিরোধী গমের নতুন প্রজাতি উদ্ভাবন

১২ বছরের কিশোরী তৈরি করল এআই রিসেপশনিস্ট

ইন্টারনেটের ধীরগতি, দায়ী ঘরের যে ৫ জিনিস

মহাকাশযানের দীর্ঘতম ঘুম ভাঙল মহাকাশের দূর সীমানায়

বৈদ্যুতিক সংকেতে ঘুরবে স্টিয়ারিং