হোম > প্রযুক্তি

বিটিসিএলের ডট বিডি ডোমেইনে কারিগরি ত্রুটি, অনেক ওয়েবসাইট বন্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) নিয়ন্ত্রিত ডট বিডি ডোমেইন সার্ভারে ত্রুটি দেখা দিয়েছে। ফলে এই ডোমেইন সার্ভার নিয়ন্ত্রিত বিভিন্ন ওয়েবসাইটে ব্যবহারকারীরা প্রবেশ করতে পারছেন না।

আজ বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ডট বিডি ডোমেইনে কারিগরি ত্রুটির বিষয়টি স্বীকার করেছে বিটিসিএল। 

বিটিসিএলের জনসংযোগ ও প্রকাশনা শাখার জেনারেল ম্যানেজার মীর মোহাম্মদ মোরশেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ডট বিডি ডোমেইন সার্ভিস আজ সকাল ৮টা ৪০ মিনিট থেকে কারিগরি ত্রুটির কারণে বন্ধ আছে। তবে ডট বাংলা ডোমেইন সার্ভিস যথারীতি চালু আছে। ত্রুটি নিরসনের জন্য কারিগরি টিম কাজ করছে। আশা করা যায় সার্ভিসটি খুব দ্রুতই চালু করা সম্ভব হবে।’ 

ডট বিডি ডোমেইন সার্ভিস বন্ধের ফলে বিভিন্ন সরকারি ও বেসরকারি ওয়েবসাইটের কার্যক্রম বিঘ্নিত হওয়ায় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিটিসিএল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে। 

তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাংলাদেশের ভার্চুয়াল জাতীয় পরিচয়ের রুট ডোমেইন নেটওয়ার্ক সিস্টেমে (ডিএনএস) ত্রুটি দেখা দিয়েছে। ফলে ২ এপ্রিল রাত থেকে সরকারি-বেসরকারি বিভিন্ন ওয়েবসাইট অনলাইনে ‘আন অ্যাভেইলেবল’ দেখাচ্ছে। তবে সকাল থেকে পরিস্থিতি কিছুটা শিথিল হতে শুরু করেছে। বিটিসিএল সূত্রে জানা গেছে, প্রকৌশলীরা এরই মধ্যে ত্রুটি ঠিক করার কাজ শুরু করেছেন। আজ বুধবার বিকেল নাগাদ সমস্যার সমাধান হতে পারে।

‘ইনস্টাগ্রাম মেয়েদের জন্য’, পুরুষ ব্যবহারকারীদের ব্যঙ্গ করলেন মাস্ক

হোয়াটসঅ্যাপে এআই চ্যাটবটের সঙ্গে বলা কথা জানবে না কেউ

চীনের কাছে এনভিডিয়ার এইচ–২০০ চিপ বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

শেষ মুহূর্তে চীনে ট্রাম্পের সঙ্গী এনভিডিয়ার সিইও, আলোচনায় থাকতে পারে এআই চিপ বিক্রি

ব্যান্ডউইডথ সরবরাহে কোনো ঘাটতি নেই: বিএসসিপিএলসি

মাঝরাতে বেজে উঠছে গুগলের চালকবিহীন গাড়ির অ্যালার্ম, অতিষ্ঠ লন্ডনবাসী

এআইয়ের যুগে বুদ্ধি শাণিত রাখবেন যেভাবে

হ্যাকারদের দৌরাত্ম্য এখন জনপরিসরে

খনির শহরে সবুজ প্রযুক্তি

মোবাইল ফোনে কি-বোর্ডের প্রত্যাবর্তন নস্টালজিয়া নাকি প্রয়োজন