হোম > প্রযুক্তি

উবার ইটসের এআই চ্যাটবট

আবির আহসান রুদ্র

এ বছরের শেষের দিকে উবার ইটস নিয়ে আসছে নতুন এআই চ্যাটবট। অর্ডার ও অফার আরও সহজ করতে প্রতিষ্ঠানটি নতুন চ্যাটবটের পরিকল্পনা হাতে নিয়েছে। এতে থাকবে গুগলের পাম ল্যাঙ্গুয়েজ মডেল। গুগল বার্ডেও একই ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করা হয়। এর বাইরে উবারের এআই চ্যাটবট ৯ লাখের বেশি খাবারের দোকানের তথ্য সরবরাহ করবে।

প্রতিষ্ঠানটি বলছে, নতুন চ্যাটবট ব্যবহারের মাধ্যমে সময় ও শ্রম—দুটোই সাশ্রয় হবে। এখন থেকে গ্রাহকদের বিভিন্ন স্টোর ও মেনু খোঁজার ঝামেলায় পড়তে হবে না। এ এআই সেরা অফার ও প্রিয় খাবার পুনরায় অর্ডার করতে যুগান্তকারী ভূমিকা রাখবে। ভবিষ্যতে আরও কিছু ফিচার যুক্ত করার কথাও ভাবছে উবার। যেমন খাবারের পরিকল্পনা, মুদিদোকানের অফার, রেসিপির জন্য বিভিন্ন উপকরণ অর্ডার করা ইত্যাদি। চ্যাটবট ব্যবহার করে গ্রাহকেরা নির্দিষ্ট জিনিস কেনার অর্ডার করতে পারবেন। এরপর চ্যাটবট প্রয়োজন অনুযায়ী দোকান কিংবা খাবারসংক্রান্ত পরামর্শ দেবে। একটি পরীক্ষায় চ্যাটবটকে পিকনিকের জনপ্রিয় খাবার সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। জবাবে এআই চ্যাটবট বিভিন্ন রেস্তোরাঁ থেকে পছন্দের খাবার বেছে নেওয়ার অপশন দেয়। এই প্রশ্ন অনুসরণ করে চ্যাটবটকে অরগানিক খাবার সম্পর্কে জিজ্ঞাসা করলেও আগের মতোই ভালো উত্তর পাওয়া যাবে। বিভিন্ন ধরনের কি-ওয়ার্ড ব্যবহার করেও সহজে খাবার অর্ডার করা যাবে। যেমন পিৎজা, চিকেন উইংসহ রেস্তোরাঁ, গ্লুটেন ফ্রি নাশতার রেসিপি নিয়ে পরামর্শ, নির্দিষ্ট সময়ের মধ্যে খাবার ডেলিভারি বা গত মাসের মুদির বাজার পুনরায় অর্ডার করা।

মুদি পণ্য ডেলিভারি ও সংগ্রহ করার প্রতিষ্ঠান ইনস্টাকার্টও একই ধরনের এআই চ্যাটবট তৈরি করেছে। ওপেন এআইয়ের চ্যাটজিপিটির মাধ্যমে তৈরি এই চ্যাটবটের নাম আস্ক ইনস্টাকার্ট। এটি গ্রাহকদের পছন্দের ধরন অনুযায়ী বিভিন্ন মুদি পণ্য প্রদর্শন করে এবং গ্রাহকদের সব প্রশ্নের উত্তর দেবে।

সূত্র: গেজেটস নাউ

উন্নয়নশীল দেশগুলোর রূপান্তর ঘটাতে পারে ‘ছোট এআই’: বিশ্বব্যাংক

এআই দিয়ে লেখা পোস্টে বিরক্ত লিংকডইন, গুরুত্ব দেবে মানুষের নিজস্ব চিন্তায়

অ্যাপলের ফোল্ডেবল ফোনে চীনের অবদান রয়েছে: টিম কুক

টেসলার ‘উড়ন্ত গাড়ি’

অনলাইনে আকর্ষণীয় পণ্যের বিজ্ঞাপন দিয়ে বিশ্বজুড়ে গুপ্তচরবৃত্তি চালিয়েছে ইসরায়েলি কোম্পানি

কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে জার্মানিতে রোবট জব্দ, আটক ২

ওপেনএআই কার্যালয়ে গোপন রেকর্ডিং ডিভাইস স্থাপন, বহিষ্কৃত কর্মী গ্রেপ্তার

চীনে এআই চিপে এনভিডিয়ার আধিপত্যে ধাক্কা, বাজিমাত করছে হুয়াওয়ে

কাজের ধরন বদলে দিয়েছে আলোচিত ১০ এআই টুলস

যন্ত্রের দাপট নাকি মানুষের ছোঁয়া