ব্রাজিলিয়ান ফুটবল তারকা রাফিনহাকে গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। আসন্ন ফিফা বিশ্বকাপ ঘিরে বিশ্বজুড়ে যখন ফুটবল উন্মাদনা বাড়ছে, ঠিক সেই সময় এই ঘোষণা দিলো ব্র্যান্ডটি।
রাফিনহা আধুনিক ফুটবলের অন্যতম গতিশীল খেলোয়াড় হিসেবে পরিচিত। বর্তমানে তিনি এফসি বার্সেলোনা ও ব্রাজিল জাতীয় ফুটবল দলের হয়ে খেলছেন। আভাই ফুটবল ক্লাবে তাঁর পেশাদার ফুটবলের যাত্রা শুরু হয়েছিল।
মাঠের পারফরম্যান্সের বাইরেও, রাফিনহা কমিউনিটির উন্নয়ন ও তরুণদের জন্য বিভিন্ন সামাজিক উদ্যোগে সহায়তা করার জন্য পরিচিত।
রাফিনহা বলেন, ‘ফুটবলের জন্য এমন একটি বিশেষ সময়ে রিয়েলমির সাথে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত উচ্ছ্বসিত। আমাদের শক্তি একই, নতুন প্রজন্মের সাথে সংযুক্ত হওয়া; যারা এই খেলাটিকে আবেগ ও সীমাহীন উদ্দীপনা নিয়ে যাপন করে। সামনে ফ্যানদের জন্য আরও অনেক অনুপ্রেরণাদায়ক বিষয় আসছে। এই যাত্রার অংশ হতে পেরে আমি গর্বিত।’
এই সহযোগিতার অংশ হিসেবে রাফিনহা ‘দ্য আর প্রফেসি’ ধারণা থেকে অনুপ্রাণিত ‘মেক ইট রাফিনহা, মেক ইট রিয়েলমি’ শীর্ষক ক্যাম্পেইনের নেতৃত্ব দেবেন।