হোম > প্রযুক্তি

চীনে হাফ ম্যারাথনে দৌড়াল রোবট

হাফ ম্যারাথনে অংশ নেওয়া একটি রোবট। গত শনিবার চীনের রাজধানী বেইজিংয়ে এ ম্যারাথনের আয়োজন করা হয়। ছবি: এএফপি

বিশ্বজুড়েই ম্যারাথনে মানুষই দৌড়ায়। তবে চীনে দেখা গেল ভিন্ন দৃশ্য। সেখানে হাফ ম্যারাথনে দৌড়াল রোবট। একটি কিংবা দুটি নয়, ২০টি রোবট দৌড়াল সেই ম্যারাথনে।

সিএনএনের খবরে বলা হয়েছে, চীনের রোবট প্রযুক্তি নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা হচ্ছে। দেশটির তৈরি রোবটের ভিডিও বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালও হয়েছে। ভিডিওতে এমনও দেখা গেছে, রোবট মোটরবাইক চালাচ্ছে, কুস্তি লড়াইয়ে প্রতিপক্ষকে লাথি দিচ্ছে। এবার জনসমক্ষে দৌড়াতে দেখা গেল রোবটগুলোকে।

গত শনিবার চীনের রাজধানী বেইজিংয়ে ম্যারাথনের আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন তাঁদের রোবট নিয়ে। এই প্রতিযোগিতায় রোবট জিততে পারেনি। তবে এর মধ্য দিয়ে মূলত নিজেদের প্রযুক্তির উৎকর্ষের আওয়াজ দিয়েছে চীনের প্রতিষ্ঠানগুলো।

চীন বেশ কিছুদিন ধরে রোবট প্রযুক্তি নিয়ে কাজ করছে। ২০২৩ সালের চীনের শিল্প ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অনুসারে, তারা ২০২৫ সালের মানুষ আকৃতির এমন রোবটের বড় উৎপাদনে যেতে চায়। আর এখানেই শঙ্কা দেখা দিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নিয়ে ইতিমধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। বলা হচ্ছে, এই প্রযুক্তির কারণে সাইবার জগতের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে এবং মানুষের কর্মক্ষেত্রে প্রতিযোগী হয়ে উঠতে পারে এআই। এর সঙ্গে যুক্ত হয়েছে রোবট। বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তি যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে রোবট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি মানুষকে পেছনে ফেলতে পারে।

তবে শনিবারের ঘটনাটি খানিকটা হলেও মানুষের আশা জাগিয়ে রাখতে পারে। ১২ হাজার মানুষের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেওয়া রোবটগুলো হেরে গেছে। এমনকি দৌড়ানোর সময় রোবটগুলোকে পড়ে যেতেও দেখা গেছে।

বিজ্ঞাপন দেখানো শুরু করল চ্যাটজিপিটি, না দেখলে সেবা কম

শ্রেণিকক্ষে এআই: ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে বিশ্বজুড়ে উদ্যোগ

বহুল ব্যবহৃত ভিপিএন অ্যাপে নিরাপত্তা ঝুঁকি

এআই প্রশিক্ষণ: বিশ্বের অর্ধেক শ্রমশক্তি ভারতের ছোট শহর ও গ্রামে

আইপ্যাডের সাধারণ সমস্যা ও সমাধান

অপারেশন থিয়েটারে এআই—ভুল সার্জারির অভিযোগ বাড়ছে

শিগগির চাঁদে ‘সেলফ গ্রোয়িং সিটি’ গড়তে যাচ্ছেন মাস্ক

বিটিসিএলের এমভিএনও সিম ও ট্রিপল প্লে সেবার উদ্বোধন

এআই ফ্যাক্টর: এক সপ্তাহে ৪০০ বিলিয়ন ডলার বাজারমূল্য হারাল প্রযুক্তি কোম্পানিগুলো

এপস্টেইনের ই-মেইল ইনবক্স দেখতে পারেন আপনিও, কীভাবে দেখবেন