হোম > প্রযুক্তি

আইপ্যাডের সাধারণ সমস্যা ও সমাধান

ফিচার ডেস্ক

আইপ্যাড এখন শুধু ট্যাবলেট নয়, অনেকের জন্য এটি অফিস, বিনোদন ও পড়াশোনার নির্ভরযোগ্য সঙ্গী। তবে প্রযুক্তি মানেই মাঝেমধ্যে ছোটখাটো ঝামেলা।

ব্যাটারি দ্রুত শেষ হলে

  • সেটিংসে গিয়ে ব্যাটারি অপশনে দেখুন কোন অ্যাপ বেশি চার্জ ব্যবহার করছে।
  • স্ক্রিন ব্রাইটনেস কমান।
  • অটো লক ২ মিনিটের সেট করুন।
  • ডার্ক মোড চালু করুন। এভাবে কিছু মডেলে চার্জ সাশ্রয় হয়।

স্ক্রিন ফ্রিজ হয়ে গেলে

স্ক্রিন একদম সাড়া না দিলে ফোর্স রিস্টার্ট করতে হবে। সে জন্য—

  • অ্যাপল লোগো না আসা পর্যন্ত হোম ও পাওয়ার বাটন একসঙ্গে চেপে ধরুন।
  • হোম বাটন ছাড়া মডেলে ভলিউম আপ চাপুন, তারপর ভলিউম ডাউন, এরপর পাওয়ার বাটন চেপে ধরে রাখুন।

ওয়াই-ফাই সংযুক্ত থেকেও ইন্টারনেট না থাকলে

  • ওয়াই-ফাই বন্ধ করে আবার চালু করুন।
  • ১০ সেকেন্ড এয়ারপ্লেন মোড চালু রেখে বন্ধ করুন।
  • ওয়াই-ফাই নেটওয়ার্ক আবার যুক্ত করুন।
  • সব ডিভাইসে সমস্যা হলে রাউটার ও মডেম ৩০ সেকেন্ড বন্ধ রেখে চালু করুন।

চার্জ না হলে

  • টর্চ দিয়ে পোর্টে ময়লা আছে কি না দেখুন।
  • কাঠের টুথপিক দিয়ে পরিষ্কার করুন।
  • অন্য কেব্‌ল ও অ্যাডাপ্টার ব্যবহার করে দেখুন।
  • দেয়ালের সকেটে চার্জ দিন।

অ্যাপ বারবার বন্ধ হলে

  • অ্যাপ পুরোপুরি বন্ধ করে আবার খুলুন।
  • অ্যাপ স্টোর থেকে আপডেট রয়েছে কি না দেখুন।
  • সমস্যা থাকলে অ্যাপ মুছে আবার ইনস্টল করুন।

সূত্র: স্ল্যাশ গিয়ার

এআইতে বিপুল বিনিয়োগ ওরাকলের, চাকরি গেল ১০ হাজার কর্মীর

ইরানের নিশানায় টেক জায়ান্ট, তালিকায় গুগল-অ্যাপল-মাইক্রোসফটসহ ১৮ কোম্পানি

স্মার্ট প্রযুক্তিতে বদলে যাচ্ছে স্বাস্থ্যসেবা

চীনা বিজ্ঞানীদের আবিষ্কার: ইঁদুরের মস্তিষ্ক পর্যবেক্ষণের নতুন প্রযুক্তি

কিউআর কোডে সাইবার ফাঁদ

ডিজিটাল ডেটা চুরিতে যেসব বিপদ হতে পারে

অপরিচিত নম্বরের ফোনকল বা মেসেজ থেকে সতর্ক থাকুন

১৫৬ বছরের পথচলা: এবার টিকটকে বিজ্ঞান নিয়ে হাজির বিশ্বখ্যাত সাময়িকী ‘নেচার’

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক করেছে ইরানিরা

কাজের ধরন বদলে দিচ্ছে হিউম্যানয়েড