হোম > প্রযুক্তি

জীবনের জটিল কাজ সামলে দিতে প্রস্তুত এআই

ফিচার ডেস্ক

হোমওয়ার্ক বা প্রেজেন্টেশন তৈরির গণ্ডি পেরিয়ে এআই এখন মানুষের দৈনন্দিন জীবনের জটিল কাজগুলো সামলাতে প্রস্তুত। ওপেনএআই সম্প্রতি তাদের নতুন মডেলের দক্ষতা মাপার একটি অভ্যন্তরীণ টেস্ট এবং গবেষণার ফলাফল প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির দাবি, তাদের নতুন জিপিটি-৬ এস্টার মডেলটি দৈনন্দিন কাজের পারফরম্যান্সে ৮০ শতাংশ নম্বর পেয়েছে। আর গত বছরের ডিসেম্বরে জিপিটি-৫ দশমিক ২ মডেলের নম্বর ছিল ৪৯ দশমিক ৩ শতাংশ। সুতরাং বলা যেতেই পারে, আগের বছরের মডেলের তুলনায় এ বছরের মডেলটি নম্বরের ক্ষেত্রে একটি বিশাল লাফ দিয়ে এগিয়ে গেছে।

এই বিঞ্চমার্কে দেখা গেছে, সন্তানের জন্য সেরা কিন্ডারগার্টেন স্কুল খোঁজায় মডেলটি প্রায় ৯৩ দশমিক ১ শতাংশ নির্ভুল, বন্যার প্রস্তুতিতে স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনা প্রায় ৯৮ শতাংশ এবং ডায়াবেটিস রোগীর সঠিক ডায়েট প্ল্যান তৈরিতে এর সাফল্য ৯০ দশমিক ৪ শতাংশ।

কীভাবে তৈরি হলো এই পরীক্ষা

মানুষের কেনাকাটা, বাজেট তৈরি কিংবা অনলাইন ফরম পূরণের মতো অস্পষ্ট ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের কাজ এআই কতটা সঠিকভাবে করতে পারছে, তা মাপতে ওপেনএআই প্রায় ৪ হাজার ব্যবহারকারীর ওপর জরিপ চালায়। এরপর বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ ব্যবহারকারীদের নিয়ে একটি মূল্যায়ন নির্দেশিকা তৈরি করা হয়। ব্যবহারকারীর পূর্বের চ্যাট হিস্ট্রি বিশ্লেষণ, সঠিক ওয়েবসাইট বেছে নেওয়া এবং মানুষের চাহিদা বুঝে উপযুক্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার ওপর ভিত্তি করে মডেলটি নম্বর পেয়েছে।

প্রতিযোগিতা ও ভবিষ্যৎ ভাবনা

মেটার মুজ, অ্যানথ্রোপিকের ক্লড ডুয়েট এবং গুগলের সঙ্গে টেক্কা দিয়ে ওপেনএআই তাদের তৈরি ডটস এজেন্ট দিয়ে বাজার ধরে রাখতে চায়। এই প্রযুক্তির মূল উদ্দেশ্য হলো মানুষের সময় বাঁচানো এবং ব্যক্তিগত জীবন সহজ করা। তবে টেস্ট এনভায়রনমেন্টে এআই সিকিউরিটি ব্রিচ এবং প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরতা নিয়ে কিছু নিরাপত্তাজনিত শঙ্কা থাকলেও, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এআই-কে শুধু কনটেন্ট তৈরির হাতিয়ার না রেখে মানুষের নিজস্ব ডিজিটাল সহকারী বা পার্সোনাল এজেন্ট হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ জোর দিচ্ছে।

সূত্র: সিএনএন

বৈশ্বিক স্ক্রিন টাইমের আড়ালে লুকিয়ে আছে ভিন্ন চিত্র

সামাজিক যোগাযোগমাধ্যম: স্ক্রিন টাইম লিমিট সেট করার নিয়ম

হোয়াটসঅ্যাপে আসছে নতুন গোপনীয়তা ফিচার

প্রেমের ফাঁদে এনভিডিয়ার সিইও, কে সেই নারী

‘অনলি ফ্যানস’-এ যেতে কিশোরীদের প্রলুব্ধ করছে টিকটক

যুদ্ধে মরছে ইউক্রেনীয়রা, সেই তথ্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে প্যালান্টির

২০২৭ সালেই সাইবারট্রাকের উৎপাদন বন্ধ করবে টেসলা

ট্রাম্প প্রশাসনের চাপে চীনা কোম্পানির সঙ্গে ৭ বিলিয়ন ডলারের চুক্তি বাতিল করল ওরাকল

বড় সংকটে ক্যানভা, হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা

ভুয়া চাকরির ইন্টারভিউয়ের ফাঁদ পেতে বাইন্যান্স থেকে চুরি হয় ৬.৩ বিলিয়ন ডলার