পয়েন্ট টেবিলের শীর্ষস্থান এক সময় পাঞ্জাব কিংসেরই ছিল। প্রথম ৭ ম্যাচের মধ্যে জিতেছিল ৬টিতেই। হেরেছিল কেবল একটিতেই। কিন্তু প্রথম ৭ ম্যাচে ১৩ পয়েন্ট পাওয়া পাঞ্জাব জিততেই ভুলে গেছে। টানা চার ম্যাচ হেরেছে আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজি। আজ তারা মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্সের। যে মুম্বাই আইপিএলের প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেছে। বাংলাদেশ সময় রাত ৮টায় ধর্মশালায় শুরু হবে পাঞ্জাব-মুম্বাই ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।