হোম > খেলা > অন্য খেলা

দ্রুততম মানব ইমরানুর, মানবী নিয়ে বিতর্ক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্রুততম মানব হয়েছেন ইমরানুর রহমান। তবে সুমাইয়া দেওয়ান ১২.১৯ সেকেন্ডে শেষ করেছেন বলে জানা গেছে। ছবি: সংগৃহীত

ট্র‍্যাকে ফিরলেন, রাজত্বও ফিরে পেলেন ইমরানুর রহমান। চোটের কারণে গত ফেব্রুয়ারিতে জাতীয় অ্যাথলেটিকসে খেলতে পারেননি লন্ডনপ্রবাসী এই অ্যাথলেট। সামার অ্যাথলেটিকসে পঞ্চমবারের মতো পেলেন দ্রুততম মানবের খেতাব।

জাতীয় স্টেডিয়ামে আজ ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টে শুরু হওয়ার আগে নামে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। ১০.৬৪ সেকেন্ড টাইমিং নিয়ে প্রথম হয়েছেন নৌবাহিনীর ইমরানুর। সেনাবাহিনীর আব্দুল মোতালেব ১০.৮৬ সেকেন্ড নিয়ে হয়েছেন দ্বিতীয়। জাতীয় চ্যাম্পিয়নে সোনা জেতা ইসমাইল হোসেন মুকুট ধরে রাখতে পারেননি। ১০.৮৮ সেকেন্ড নিয়ে তৃতীয় হয়েছেন তিনি।

মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে সুমাইয়া দেওয়ান ১২.১৯ সেকেন্ডে শেষ করেছেন বলে জানা গেছে। তবে অফিশিয়াল ফল এখনো আসেনি। ১২.২১ সেকেন্ড টাইমিংয়ে দৌড় শেষ করেন শিরিন আক্তার।

মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ভারত, খেলা দেখবেন কোথায়

দেড় বছর পর জাতীয় দলে ডাক পেলেন জিমি

আজও কি দেখা যাবে হৃদয়ের ঝড়

পাকিস্তানের কাছে হেরে শিরোপা খোয়াল বাংলাদেশ

ভারতের সামনে জিম্বাবুয়েকে আজ ধবলধোলাইয়ের হাতছানি

জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের ধারায় ফিরবে তো ভারত

ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামছেন সাকিব-মিরাজ, খেলা দেখবেন কোথায়

গোল ব্যাটলস ফুটবল গেমিং চ্যাম্পিয়নশিপে কে হলেন চ্যাম্পিয়ন

জুনিয়র নারী এএইচএফ কাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ

ফ্রান্স নাকি ইংল্যান্ড, সান্ত্বনার জয় কে পাবে আজ