হোম > খেলা > ফুটবল

‘পুরো বিশ্ব জানে আমরা আফ্রিকার ব্রাজিল’

ক্রীড়া ডেস্ক    

ব্রাজিল ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আশরাফ হাকিমি। ছবি:এএফপি

কাতার বিশ্বকাপে রূপকথার জন্ম দেওয়া মরক্কো এবার বিশ্বমঞ্চেও বড় চমক দেখাতে প্রস্তুত। আর সেই মিশনে শুরুতেই কাল নিউইয়র্কে ভোর ৪টায় তাদের প্রতিপক্ষ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

তবে সেলেসাওদের বিপক্ষে এই হাইভোল্টেজ লড়াইয়ের আগে কোনোভাবেই নিজেদের পিছিয়ে রাখছেন না মরক্কোর তারকা ডিফেন্ডার আশরাফ হাকিমি। উল্টো নিজেদের ‘আফ্রিকার ব্রাজিল’ আখ্যা দিয়ে ব্রাজিলের প্রতি হুঙ্কার ছুড়লেন তিনি।

প্রতিপক্ষ নিয়ে সমীহ থাকলেও নিজেদের শক্তির জায়গায় অবিচল হাকিমি। আজ সংবাদ সম্মেলনে পিএসজির এই ডিফেন্ডার বলেন, ‘আমরা আফ্রিকার ব্রাজিল, আর পুরো বিশ্ব তা জানে। আমার মনে হয়, পুরো বিশ্ব ব্রাজিল দল এবং তাদের খেলোয়াড়দের মান সম্পর্কে অবগত। তবে আমরাও তাদের মোকাবিলার জন্য সবসময় প্রস্তুত।’

ঐতিহাসিকভাবে আফ্রিকান ফুটবলে ‘আফ্রিকার ব্রাজিল’ তকমাটি একসময় ঘানার থাকলেও, সাম্প্রতিক সময়ে স্কিল এবং টেকনিক্যাল দক্ষতায় মরক্কোর ‘সোনালি প্রজন্ম’ সেই জায়গাটি দখল করে নিয়েছে। দলে থাকা ব্রাহিম দিয়াজ, ইসমাইল সাইবারির মতো স্কিলফুল খেলোয়াড়দের সামর্থ্যকে লাতিন ফুটবলের নান্দনিকতার সঙ্গেই তুলনা করেছেন হাকিমি।

নিজের এবং দলের প্রস্তুতি সম্পর্কে এই তারকা রাইট-ব্যাক আরও যোগ করেন, ‘ব্যক্তিগতভাবে, আমি আগামীকালের ম্যাচের প্রস্তুতির দিকেই পুরোপুরি মনোযোগ দিচ্ছি। আমাদের মূল লক্ষ্য হলো মরক্কোর সমর্থকদের খুশি করা, ইনশা আল্লাহ।’

২০২২ বিশ্বকাপে সেমিফাইনাল খেলা আফ্রিকান সিংহরা যে বিশ্বমঞ্চে এখন আর কোনোভাবেই আন্ডারডগ নয়, বরং আধুনিক ফুটবলের যেকোনো পরাশক্তির চোখে চোখ রেখে লড়াই করতে প্রস্তুত, হাকিমির এই আত্মবিশ্বাসী হুঙ্কার যেন তারই প্রমাণ।

নেইমারকে ছাড়াই বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলবে ব্রাজিল

অবশেষে বিশ্বকাপে হারের বৃত্ত ভাঙল কানাডা

নোরা ফাতেহির সঙ্গে বিশ্বকাপ মঞ্চ মাতালেন বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়

কানাডায় ঢুকতে পারেননি ঘানার সহঅধিনায়ক, ধর্ষণ মামলা কেড়ে নিল বিশ্বকাপের প্রথম ম্যাচ

বিশ্বকাপের আগে মাঠের বাইরে ঝড় তুলছেন ব্রাজিল কোচ

নিলামে উঠছে পেলের বিশ্বকাপজয়ী পদক

চোটের খবরের মাঝেই আর্জেন্টিনা দলে স্বস্তি আনলেন মার্তিনেস

‘কঠিন সময়ে আসল চ্যাম্পিয়নদের দেখতে পাব’

আবার আর্জেন্টিনা দলে দুঃসংবাদ

ইতালিকে না বলেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপ দলে ডাক পাওয়া সেনেসি