হোম > খেলা > ফুটবল

বাংলাদেশের প্রতি ভালোবাসা জানালেন আরও এক ব্রাজিলিয়ান ফুটবলার

ক্রীড়া ডেস্ক    

বাংলাদেশি ভক্তদের উন্মাদনার কথা জানেন কুনিয়া। তিনিও পাল্টা ভালোবাসা জানালেন এবার। ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপ চলাকালে সম্প্রতি বাংলাদেশের ভক্তদের প্রতি আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসের ভালোবাসা প্রকাশের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। নকআউটে জাপানের বিপক্ষে জয়ের পর একই কাজ করেছেন ব্রাজিলের গোলরক্ষক আলিসন বেকার। এবার তাঁর পর এ দেশের ফুটবলপ্রেমীদের প্রতি ভালোবাসা জানিয়েছেন সেলেসাওদের আরও এক ফুটবলার মাথিয়াস কুনিয়া।

ম্যাচ শেষে এক সাক্ষাৎকারে কুনিয়া বলেন, ‘তোমাদের অসাধারণ সমর্থনের জন্য ধন্যবাদ। আমাদের সমর্থন করে যাও, আমরা তোমাদের ভালোবাসি।’ তাঁর এই বার্তার পরপরই বাংলাদেশি সমর্থকদের মধ্যে সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস দেখা যায়। অনেকেই কুনিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর পারফরম্যান্সের প্রশংসা করেন।

একজন সমর্থক লিখেছেন, ‘মাথিয়াস কুনিয়া অসাধারণ। আমরা তাঁকে ভালোবাসি।’ আরেকজন লিখেছেন, ‘জাপানের বিপক্ষে ব্রাজিলের দুর্দান্ত প্রত্যাবর্তনে আমরা আবেগাপ্লুত ছিলাম। বাংলাদেশের সমর্থকদের স্বীকৃতি দেওয়ার জন্য কুনিয়াকে ধন্যবাদ।’

এর আগে আলিসন বলেন, ‘আমরা ব্রাজিলিয়ানরা আপনাদের (বাংলাদেশি) অনেক ভালোবাসি। বাংলাদেশিদের ধন্যবাদ জানাচ্ছি।’

বাংলাদেশ ও ব্রাজিল ফুটবলের সম্পর্ক দীর্ঘদিনের। দক্ষিণ আমেরিকার বাইরে সবচেয়ে বড় ব্রাজিল সমর্থক গোষ্ঠীগুলোর একটি রয়েছে এ দেশে। বিশেষজ্ঞদের মতে, ১৯৭০ ও ১৯৮০-এর দশকে রাষ্ট্রীয় টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের মাধ্যমে এই সমর্থন সংস্কৃতির ভিত্তি গড়ে ওঠে, যা পরবর্তী সময়ে পেলে ও অন্য ব্রাজিলিয়ান তারকাদের জনপ্রিয়তায় বেড়েছে আরও কয়েক গুণ।

রোমাঞ্চ, নাটকীয়তায় ভরা দিন

ব্রাজিলকে নিয়ে বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা দিলেন জাপানের সেই ফুটবলার

বিশ্বকাপ ব্যর্থতার পর জার্মানিকে বিদায় বললেন নয়্যার

কী করবেন বুঝতে পারছেন না আর্জেন্টিনার কোচ

কেউ আমাদের থামাতে পারবে না, মরক্কো কোচের হুংকার

কেপ ভার্দের কাছে হারবে আর্জেন্টিনা, দাবি সেই ওঝার

‘জার্মানি আর প্রথম সারির দল নয়’

ব্রাজিলের সম্ভাব্য হুমকি হওয়া তিন দলই এক দিনে বাদ

মরক্কোর কাছে হেরে বিশ্বকাপের বাজে রেকর্ডে এখন নেদারল্যান্ডস

‘গোলমেশিন’ দুই দলকেই যখন আর দেখা যাবে না বিশ্বকাপে