হোম > খেলা > ফুটবল

আজ ঢাকায় ফুটবল বিশ্বকাপের ট্রফি কোথায়, কারা দেখতে পাবেন

ক্রীড়া ডেস্ক    

ভারতে ঘুরে ঢাকায় আসছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। ফাইল ছবি

চতুর্থবারের মতো ফুটবল বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে। আজ সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। এর আগে ২০০২, ২০১৪ ও ২০২২ বিশ্বকাপ সামনে রেখেও ট্রফি এসেছিল ঢাকায়। এবারের সফরে ফিফার প্রতিনিধি হিসেবে সঙ্গে আছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী ডিফেন্সিভ মিডফিল্ডার গিলবার্তো সিলভা।

প্রদর্শনের জন্য দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে বিশ্বকাপ ট্রফি রাখা হবে। সোনালি ট্রফিটি দেখার সুযোগ পাচ্ছেন কেবল কোকা-কোলার ‘আন্ডার দ্য ক্যাপ’ ক্যাম্পেইনের বিজয়ীরা। দর্শকদের প্রবেশের জন্য বৈধ টিকিটের পাশাপাশি যাচাইয়ের জন্য কোকা-কোলার ক্যাপ সঙ্গে আনা বাধ্যতামূলক করা হয়েছে। আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে দর্শকদের জন্য বেশ কিছু কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো অবস্থাতেই ট্রফি স্পর্শ করা যাবে না এবং ভেন্যুতে ৭×১০ ইঞ্চির বড় ব্যাগ বা ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া কোনো দেশ বা ফুটবল দলের পতাকা বহন এবং টিকিট পুনরায় ব্যবহার বা হস্তান্তর করা যাবে না।

কোমলপানীয় কোম্পানি কোকা-কোলার উদ্যোগে ট্রফির বিশ্বভ্রমণ কার্যক্রমটি পরিচালিত হচ্ছে, যা বিশ্বের ৩০ সদস্য দেশে ১৫০ দিন চলবে। গত ৩ জানুয়ারি কিংবদন্তি আলেসান্দ্রো দেল পিয়েরোর হাত ধরে শুরু হয়েছিল এই যাত্রা। ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে এবার বাংলাদেশে আসছে বিশ্বকাপ ট্রফি।

২৩তম ফুটবল বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। ১১ জুন মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হবে। প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে ৪৮ দল।

গুলিস্তানের ক্যাম্প থেকে অস্ট্রেলিয়ার ক্যাম্পে এসেছি, বাংলাদেশ কোচের রসিকতা

মেসি-ম্যাজিকে মায়ামির অবিশ্বাস্য জয়

বাংলাদেশের হয়ে খেলার আরও কাছে যুক্তরাষ্ট্রের দুই প্রবাসী ফুটবলার

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে চিন্তিত ফিফাও

খামেনির প্রসঙ্গ এড়িয়ে গেলেন ইরানের নারী ফুটবলাররা

কমলাপুর স্টেডিয়ামে চুরির ঘটনায় ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

চীন নয়, নিজেদের নিয়েই বেশি ভাবছে বাংলাদেশ

ইফতার বিরতিতে দুয়োর ঘটনায় ক্ষুব্ধ গার্দিওলা

ইতিহাস গড়ার নারী এশিয়ান কাপে কঠিন যে চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

বাংলাদেশ কি দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি