হোম > খেলা > ফুটবল

বিশ্বকাপের মাঝপথে নিয়ম পরিবর্তনের চিন্তা ফিফার

ক্রীড়া ডেস্ক    

২০২৬ ফুটবল বিশ্বকাপে বদলে যেতে পারে ফিফার এক নিয়ম। ছবি: সংগৃহীত

হাইড্রেশন ব্রেক, মুখ ঢেকে কথা বললে লাল কার্ড, ভিএআরের কার্যপরিধির বিস্তারসহ ২০২৬ ফুটবল বিশ্বকাপে কত নিয়মই তো নিয়ে এসেছে ফিফা। এরই মধ্যে ফুটবল বিশ্বকাপের ৪৮ ম্যাচ হয়ে গেছে। ৪৮ দলের প্রত্যেকেই দুটি করে ম্যাচ খেলে ফেলেছে। এমন অবস্থায় টুর্নামেন্টের নিয়ম পরিবর্তনের চিন্তা করছে ফিফা।

৪৮ দলের গ্রুপ পর্বের ৭২ ম্যাচ শেষ হবে ২৮ জুন। সেদিন রাতেই শুরু হচ্ছে শেষ বত্রিশ। নকআউট পর্ব যখন সন্নিকটে, তখন নিয়ম বদলানোর কথা ভাবছে ফিফা। সাধারণত টাইব্রেকারের আগে দুটি টস হলেও বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা এবার একটা টস রাখতে চাচ্ছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমসের এক প্রতিবেদন থেকে জানা গেছে। ফুটবলের আইন প্রণয়ন সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) সঙ্গে ফিফা আলাপ-আলোচনা করছে।

প্রচলিত নিয়ম অনুযায়ী, টাইব্রেকারের আগে দুটি টস হয়। পেনাল্টি শুটআউটে কোন দল আগে শট নেবে, সেটা নির্ধারিত হয় প্রথম টসে। আর মাঠের কোন প্রান্তে টাইব্রেকার হবে, সেটা দ্বিতীয় টসের মাধ্যমে ঠিক হয়। তবে দ্য টাইমসের প্রতিবেদন থেকে যা জানা গেছে, প্রস্তাবিত এক টসে যে জিতবে, তারা যেকোনো একটি বেছে নিতে পারবে। হয় দলটি আগে শট নেবে অথবা নিজেদের সমর্থকদের গ্যালারির সামনে পেনাল্টি শুটআউট করবে। টসে হারা দল পাবে অন্য সুবিধাটি।

দুই টসের নিয়মে দুবারই হেরে যাওয়া দলের সবশেষ উদাহরণ ২০২৫-২৬ মৌসুমের চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল। গত ৩০ মে পিএসজির বিপক্ষে দুই টসে হেরেছিল আর্সেনাল। শেষ পর্যন্ত টাইব্রেকারেই চ্যাম্পিয়ন হয়েছিল আর্সেনাল। তবে ২০২২ ফুটবল বিশ্বকাপ ফাইনালের ব্যাপারটা আবার ভিন্ন। ওই বছর টসে ফ্রান্স জিতলেও চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা।

১১ জুন আসতেকায় মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচে রেকর্ড লাল কার্ড দিয়ে শুরু হয়েছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, রোনালদোর মতো তারকারাও ভেঙেচুরে দিচ্ছেন একের পর এক রেকর্ড। এবার পাঁচ গোল করে ফুটবল বিশ্বকাপের সর্বোচ্চ ১৮ গোলের রেকর্ড নিজের করে নিলেন মেসি। রোনালদো গত রাতে উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে জোড়া রেকর্ড গড়েছেন। ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে ফাইনাল।

‘নিপীড়িত’ ইরানের ভ্রমণ বিধিনিষেধ শিথিল করল যুক্তরাষ্ট্র

মেসির জন্মদিন যেভাবে উদ্‌যাপন করল আর্জেন্টিনা

মেসির এই বয়সেও এমন তারুণ্য

বাংলাদেশে বিশ্বকাপ উন্মাদনা নিয়ে ফিফার পোস্ট

রাফিনিয়ার পরিবর্তে এবার কাকে খেলাবে ব্রাজিল

‘রোনালদো কেন আই অ্যাম ব্যাক বলল, বুঝলাম না’

ইতিহাস কথা বলছে ব্রাজিলের হয়েই

ইংল্যান্ড কি তবে কালো জাদুর কাছেই হার মানল

‘আমরা দুর্ভাগ্যের শিকার হয়েছি’

বিশ্বকাপের ফাইনালেও ট্রফি তুলে দেবেন ট্রাম্প