হোম > খেলা > ফুটবল

মিসরের পতাকা হাতে ফিফা সভাপতি

ক্রীড়া ডেস্ক    

মিসরের পতাকা হাতে ফিফা সভাপতি। ছবি: এএফপি

বিশ্বকাপের শেষ ষোলোর নাটকীয় এক দিনে নতুন করে আলোচনায় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সুইজারল্যান্ড–কলম্বিয়া ম্যাচ শুরুর আগে কানাডার ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে মিসরের জাতীয় পতাকা হাতে দেখা যায় তাঁকে। মুহূর্তটির ছবি ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা আলোচনা।

ছবিতে দেখা যায়, মিসরের জাতীয় পতাকা হাতে দাঁড়িয়ে আছেন ইনফান্তিনো। তবে একই সময়ে আর্জেন্টিনার বিপক্ষে মিসরের বিতর্কিত বিদায়ের পর ছবিটি নতুন মাত্রা পায়।

আটলান্টায় আর্জেন্টিনার কাছে ৩–২ ব্যবধানে হারের পর মিসরের কোচ হোসাম হাসান ও ফরোয়ার্ড মোস্তফা জিকো রেফারিং নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তাঁরা ম্যাচের কিছু সিদ্ধান্তের সমালোচনা করেন এবং টুর্নামেন্ট পরিচালনা নিয়েও প্রশ্ন তোলেন। এমনকি টুর্নামেন্টে পক্ষপাতিত্বেরও অভিযোগ আনেন। সেই প্রেক্ষাপটে ইনফান্তিনোর পতাকা হাতে থাকা ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে শেয়ার হতে থাকে।

মিসরের বিতর্কিত বিদায়ের পর ইনফান্তিনোর হাতে মিসরের পতাকার ছবি ফুটবল অঙ্গনে নতুন করে সেই আগুনে কি ঘি ঢালল!

কান্নার কারণ জানিয়ে মেসি, ‘বিশ্বকাপ থেকে এখনই বিদায় নিতে চাইনি’

ম্যাচ শেষে মিসরের কোচকে ইসরায়েলের পতাকা দেখালেন আর্জেন্টিনা ভক্ত

দেখে নিন মিসরের বিপক্ষে করা মেসির রেকর্ডের মালা

‘এই দল যা করেছে, তা অবিশ্বাস্য’— বললেন মেসি

আর্জেন্টিনার কাছে হেরে যাঁকে ঘিরে ক্ষোভে ফুঁসছে মিসর, কে সেই রেফারি

‘বিপণনের স্বার্থে তারা মেসিকে বিশ্বকাপে রাখতে চায়’, বিস্ফোরক মিসরের কোচ

রেফারি ওপর ক্ষুব্ধ হয়ে বিশ্বকাপকে ‘সাজানো’ বলছেন মিসরের ফুটবলার

‘মেসিকে কাঁদতে দিন, তাঁর এটা প্রাপ্য’

‘বিদায় নিলে মাথা উঁচু করে নেব’, বলেছিলেন মেসিরা

তিন বছর ধরে এই গোলের স্বপ্ন দেখেছি, বলছেন আর্জেন্টিনার জয়ের নায়ক