হোম > খেলা > ফুটবল

ব্রাজিল হারবে বলে ভবিষ্যদ্বাণী করা সেই জার্মান গুরুকে নেইমারের খোঁচা

ক্রীড়া ডেস্ক    

জাপানের বিপক্ষে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তে দুর্দান্ত এক জয়ে বিশ্বকাপেে শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। ২-১ গোলের এই জয়ের পর মাঠের উত্তাপ ছড়িয়েছে মাঠের বাইরেও। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে জার্মান অর্থনীতিবিদ জোয়াকিম ক্লেমেন্টকে খোঁচা দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার।

হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচটির প্রথমার্ধে সানোর গোলে এগিয়ে গিয়েছিল জাপান। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় সেলেসাওরা। কাসেমিরোর পর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে গাব্রিয়েল মার্তিনেল্লির গোলে মাঠ ছাড়ে জয় নিয়ে।

ম্যাচ শেষ হওয়ার প্রায় দেড় ঘণ্টা পর নেইমার তাঁর এক্স আইডিতে লেখেন, ‘মিস্টার জোয়াকিম ক্লেমেন্ট... অনুগ্রহ করে পরের বিশ্বকাপে আবার চেষ্টা করবেন।’

নেইমারের এই বার্তার পেছনে কারণ হলো জোয়াকিম ক্লেমেন্টের সাম্প্রতিক একটি ভবিষ্যদ্বাণী। জার্মান এই অর্থনীতিবিদ ২০১৪ সাল থেকে প্রতিটি বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলের নাম সঠিকভাবে বলে আসছিলেন। নিজের গাণিতিক মডেলে তিনি মাথাপিছু জিডিপি, জনসংখ্যা এবং তাপমাত্রার মতো নানা সূচক ব্যবহার করেন। ৯ এপ্রিল প্রকাশিত তাঁর সর্বশেষ নিবন্ধে তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, এবারের বিশ্বকাপে শেষ বত্রিশ থেকে ব্রাজিল বিদায় নেবে এবং ফাইনালে নেদারল্যান্ডস পর্তুগালকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে।

টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে শেষ ষোলোয় প্যারাগুয়ে

এমবাপ্পেদের এই ফ্রান্সের সঙ্গে কি পারবে সুইডেন

বাংলাদেশের ব্রাজিল ভক্তদের ধন্যবাদ দিলেন কাসেমিরো

বিশ্বকাপে না হেরে রেকর্ডে নাম লেখালেন কাসেমিরো

কানাডার নায়ক এক ‘ফ্যামিলি ম্যান’

শেষ ষোলোয় উঠে ব্রাজিলের নতুন রেকর্ড, প্রতিপক্ষ হবে কারা

ইতিহাস গড়ার পর মার্তিনেল্লি বললেন, ‘ব্রাজিল কখনো হাল ছাড়ে না’

চোখে রক্ত নিয়ে ব্রাজিলকে জিতিয়েছেন মার্তিনেল্লি

নেইমার কেন খেলেননি, জবাব দিলেন কোচ

শেষ মুহূর্তের গোলে ঘুরে দাঁড়ানো জয়ে শেষ ষোলোয় ব্রাজিল