হোম > খেলা > ফুটবল

বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে স্টেডিয়ামের আশপাশে বিক্ষোভ

ক্রীড়া ডেস্ক    

বিশ্বকাপ শুরুর আগের দিন মেক্সিকোর আজতেকায় জড়ো হয়েছেন বিক্ষোভকারীরা। ছবি: সংগৃহীত

একদিকে বিশ্বকাপ আয়োজন নিয়ে মেতে উঠেছে মেক্সিকো। অন্যদিকে দেশটিতে হচ্ছে একের পর এক বিক্ষোভ সমাবেশের। ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের ভেন্যু মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামের কাছাকাছি এলাকায় গতকাল রাতে শত শত বিক্ষোভকারী আবারও জড়ো হয়েছেন।

আন্দোলনকারীদের বেশিরভাগই ছিলেন ‘নিখোঁজ ব্যক্তিদের’ পরিবারের সদস্য বা আত্মীয়স্বজন। নিখোঁজ ব্যক্তিরা মেক্সিকোর কর্তৃপক্ষ বা অপরাধী চক্রের হাতে নিহত বা অপহৃত হয়েছেন। পুলিশ আজ দর্শক আসার আগে এক মাইল (১.৬ কিলোমিটার) জুড়ে নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলে। শান্তিপূর্ণ বিক্ষোভের অনুমতি দেওয়া হয়েছে। তবে শুধুমাত্র টিকিটধারীরাই স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম শুধু ফুটবল নিয়েই ভাবেন বলে উল্লেখ করেছেন এক বিক্ষোভকারী। তিনি ১০ বছর ধরে তার নিখোঁজ ছেলেকে খুঁজে বেড়াচ্ছেন। তিনি এএফপিকে বলেন, ‘একের পর এক মানুষ নিখোঁজ হচ্ছেন। আর (শেইনবাউম) কিছুই করেননি।’ বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন। তবে পুলিশের সঙ্গে কোনো সংঘর্ষ হয়নি। মেক্সিকো সরকার গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন বিক্ষোভের মুখোমুখি হয়েছে, যার মধ্যে প্রধানত হচ্ছে শিক্ষকদের আন্দোলন। মেক্সিকোর শিক্ষকেরা উন্নত কর্মপরিবেশের দাবি তুলে মাঠে নেমেছেন।

আজ রাতে আজতেকা স্টেডিয়ামে একটি তারকাখচিত অনুষ্ঠানের মাধ্যমে হবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হবে। ঠিক তার কয়েক ঘণ্টা পর (বাংলাদেশ সময় রাত ১টা) মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ।

অবশেষে বালের্দির বদলি ঘোষণা করল আর্জেন্টিনা

বিশ্বকাপের উদ্বোধন: ‘দাই দাই’ গানের তালে ফুটবলপ্রেমীদের নাচালেন শাকিরা

বিশ্বকাপে সাকিবের ‘পল্টি’

ব্রাজিলের ম্যাচ ঘিরে কারফিউ জারি

বিশ্বকাপে পেলের ৬৮ বছরের পুরোনো রেকর্ড কি আজ ভাঙছে

যুদ্ধের ছবি নিয়ে ফিফার আপত্তি, জার্সি বদলাতে বাধ্য হলো হাইতি

মেক্সিকোর বুকে ভালোবাসা পেল ইরান

সিনেমাকে হার মানিয়ে বিশ্বকাপে ফিরল ৪০ বছরের পুরোনো দ্বৈরথ

চাপ এড়াতে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকছেন ব্রাজিলের ফুটবলাররা

ব্রাজিলকে পেনাল্টিতে হারিয়ে বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা, মার্তিনেসের ভবিষ্যদ্বাণী