হোম > খেলা > ফুটবল

কানাডা-মেক্সিকো বাদ দিয়ে শুধু যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ চান ট্রাম্প

ক্রীড়া ডেস্ক    

ফিফা সভাপতির সঙ্গে ট্রাম্প। আরও একটি বিশ্বকাপ আয়োজন করতে চান তিনি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে আবারও বিশ্বকাপ আয়োজন করতে ফিফাকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবার আর যৌথভাবে নয়, কানাডা ও মেক্সিকোকে বাদ দিয়ে এককভাবে যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপের আয়োজন হিসেবে দেখতে চান তিনি।

শুক্রবার নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারে আয়োজিত বিশ্বকাপ সংবর্ধনা অনুষ্ঠানে ফিফা কর্মকর্তাদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আপনাদের উচিত আবারও যুক্তরাষ্ট্রকে বেছে নেওয়া। এবার আমরা কানাডা ও মেক্সিকোকে বাদ দেব।’

উত্তর আমেরিকান মাটিতে চলমান বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ৪৮ দলের এই টুর্নামেন্টের বেশির ভাগ ম্যাচ হচ্ছে মার্কিন মুলুকে। ২৩তম আসর সফলভাবে শেষ হওয়ার পথে থাকায় এককভাবে বিশ্বকাপ আয়োজন করতে আত্মবিশ্বাসী ট্রাম্প, ‘পরেরবার অন্য কাউকে বেছে নেওয়া উচিত। এতে সবার রাগ, ঘৃণা ও উত্তেজনা কিছুটা কমবে।’

আগামী দুটি বিশ্বকাপের আয়োজক ইতোমধ্যেই নির্ধারিত হয়েছে। ২০৩০ সালে যৌথভাবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের আয়োজন করবে মরক্কো, পর্তুগাল ও স্পেন। এরপর ২০৩৪ বিশ্বকাপের আয়োজক সৌদি আরব। ২০৩৮ সালের বিশ্বকাপের আয়োজক এখনো নির্ধারণ করেনি ফিফা।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের ফুটবলার ফোলারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানিয়ে ইনফান্তিনোর সঙ্গে কথা বলেছিলেন ট্রাম্প। এরপর ফিফা বালোগানকে পরের ম্যাচে খেলার অনুমতি দেয়।

শুক্রবারের অনুষ্ঠানে সেই সিদ্ধান্তের জন্য ইনফান্তিনোকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ‘আপনি আরেকটি দুর্দান্ত সিদ্ধান্ত নিয়েছেন। এর জন্য আপনি কখনোই কৃতিত্ব পাবেন না।’

বালোগানকে খেলার সুযোগ করে দিলেও বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের পথচলা দীর্ঘ হয়নি। বেলজিয়ামের কাছে ৪-১ গোলে হেরে শেষ ষোলো থেকে বিদায় নেয় টুর্নামেন্টের অন্যতম আয়োজকেরা। রোববার রাতে স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ফাইনাল দিয়ে এবারের বিশ্বকাপ শেষ হবে। শিরোপা নির্ধারণী ম্যাচে ট্রাম্পের মাঠে থাকার কথা রয়েছে।

ফাইনালে ইয়ামালকে ঠেকাতে ‘চেষ্টার কমতি’ রাখবে না আর্জেন্টিনা

‘আমরা কখনো চাপ নিয়ে ভাবি না’

ফিফার প্রতি ক্ষুব্ধ আর্জেন্টিনার কোচ, আমাদের বাধ্য করা হয়েছে

ইয়ামালের সঙ্গে ভাইরাল ছবি নিয়ে কী বললেন মেসি

আর্জেন্টিনার প্রশংসায় যা বললেন স্পেনের বিশ্বকাপজয়ী কোচ

বিশ্বকাপ ফাইনালের বিরতি নিয়ে জল্পনার ইতি টানল ফিফা

আর্জেন্টিনাই সবচেয়ে নোংরা ফুটবল খেলে, দাবি স্প্যানিশ সাংবাদিকের

‘এই আর্জেন্টিনার প্রতি ভয় থাকা ভালো’

ফাইনালের আগে বিড়ম্বনায় আর্জেন্টিনা

আর্জেন্টিনা-স্পেনের কোচের সাফল্য সিনেমার গল্পকেও হার মানায়