হোম > খেলা > ফুটবল

‘মেসিকে কাঁদতে দিন, তাঁর এটা প্রাপ্য’

ক্রীড়া ডেস্ক    

জয়ের পর কাঁদলেন মেসি। ছবি: এক্স

শেষ বাঁশি বাজতেই লিওনেল মেসির চোখে জল। দুই হাত মুঠো করে দাঁড়িয়ে থাকা আর্জেন্টিনা অধিনায়ককে ঘিরে ধরেছিলেন সতীর্থরা। কেউ তাঁকে জড়িয়ে ধরছিলেন, কেউ পিঠ চাপড়ে দিচ্ছিলেন। সবাই মিলে হাওয়াতেও ভাসিয়েছেন। ৩–২ গোলে জেতা ম্যাচের সেই মুহূর্তে আনন্দাশ্রু লুকানোর কোনো চেষ্টা করেননি মেসি।

মিসরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে ৬৭ মিনিট পর্যন্ত ২–০ গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। প্রথমার্ধে পেনাল্টি মিস করেছিলেন মেসি। প্রতিপক্ষের গোলরক্ষক মোস্তফা শোবেইর একের পর এক সেভ করে বিশ্বচ্যাম্পিয়নদের হতাশ করছিলেন। কিন্তু ১৩ মিনিটে ক্রিস্তিয়ান রোমেরো, মেসি ও এনসো ফের্নান্দেসের গোলে অবিশ্বাস্য প্রত্যাবর্তন করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। জয়সূচক গোলটির পাসও এসেছিল লাউতারোর পা থেকেই।

ম্যাচের সেই রোমাঞ্চকর রাতের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত কণ্ঠেই লাউতারো বলেন, ‘আজ রাতে আমরা যা করেছি, অনেক দিন ধরে আমি এমন কিছু দেখিনি। ব্যক্তিগতভাবে বললে, অনেক দিন পর এমন অনুভূতি হলো। হাতে মাত্র কয়েক মিনিট বাকি, আমরা ০–২ গোলে পিছিয়ে। এমন এক প্রতিপক্ষের বিপক্ষে, যারা আমাদের ওপর আধিপত্য করেছে, খুব শারীরিক ফুটবল খেলেছে, বারবার আমাদের কাছ থেকে বল কেড়ে নিয়ে পাল্টা আক্রমণ করেছে। এটি আমাদের দলের চরিত্র, বিনয় ও আত্মত্যাগের আরেকটি প্রমাণ।’

এরপরই মেসিকে নিয়ে লাউতারো বলেন, ‘লিওকে যেভাবে দৌড়াতে দেখি, প্রতিদিন যেভাবে নিজেকে আরও উন্নত করছে, তা অবিশ্বাস্য। আমি মাঠেই তাকে বলেছি, সে যেন কাঁদে, কারণ তাঁর এটা প্রাপ্য। সে-ই আমাদের নেতা।’

অবিশ্বাস্য প্রত্যাবর্তনের পেছনে ড্রেসিংরুমের কথাও তুলে ধরেছেন লাউতারো। তিনি বলেন, “এই দল কখনো হাল ছাড়ে না, শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যায়। বিরতির সময় কোচ আমাদের বলেছিলেন, 'যা আছে, তা নিয়েই শেষ পর্যন্ত লড়বে।' আমরা সুযোগ তৈরি করছিলাম, কিন্তু গোল করতে পারছিলাম না। শেষ পর্যন্ত এত চেষ্টার পর যখন গোল এলো, সেটা ছিল এক বিশাল স্বস্তি, ভীষণ আবেগের মুহূর্ত।”

ম্যাচ শেষে মিসরের কোচকে ইসরায়েলের পতাকা দেখালেন আর্জেন্টিনা ভক্ত

মিসরের পতাকা হাতে ফিফা সভাপতি

দেখে নিন মিসরের বিপক্ষে করা মেসির রেকর্ডের মালা

‘এই দল যা করেছে, তা অবিশ্বাস্য’— বললেন মেসি

আর্জেন্টিনার কাছে হেরে যাঁকে ঘিরে ক্ষোভে ফুঁসছে মিসর, কে সেই রেফারি

‘বিপণনের স্বার্থে তারা মেসিকে বিশ্বকাপে রাখতে চায়’, বিস্ফোরক মিসরের কোচ

রেফারি ওপর ক্ষুব্ধ হয়ে বিশ্বকাপকে ‘সাজানো’ বলছেন মিসরের ফুটবলার

‘বিদায় নিলে মাথা উঁচু করে নেব’, বলেছিলেন মেসিরা

তিন বছর ধরে এই গোলের স্বপ্ন দেখেছি, বলছেন আর্জেন্টিনার জয়ের নায়ক

কেঁদে ফেললেন মেসি, এভাবে কখনো জেতেনি আর্জেন্টিনা