হোম > খেলা > ফুটবল

আর্জেন্টিনাকে আটকাতে কেপ ভার্দের কৌশল কী

ক্রীড়া ডেস্ক    

আগামীকাল ভোরে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে কেপ ভার্দে। ছবি: সংগৃহীত

শক্তি কিংবা অভিজ্ঞতায় আর্জেন্টিনার চেয়ে বেশ পিছিয়ে কেপ ভার্দে। এরপরও বিশ্বকাপের সেরা ৩২-এর ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ছেড়ে কথা বলবে না আফ্রিকার দলটি। আত্মবিশ্বাসী ফুটবল খেলে লিওনেল স্কালোনির দলকে চমকে দিতে চায় কেপ ভার্দে—এমনটাই জানালেন দলটির প্রধান কোচ পেদ্রো লেইতাও ব্রিতো।

আর্জেন্টিনার বিপক্ষে আগামীকাল ভোর ৪টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে খেলতে নামবে কেপ ভার্দে। এই ম্যাচকে নিজেদের ফুটবল ইতিহাসের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ব্রিতো। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা জানি, এটি খুবই কঠিন ও জটিল একটি ম্যাচ হবে। এমন একটি দলের বিপক্ষে খেলতে হবে, যারা যেকোনো দলকে হারাতে পারে। তবে আমাদের ভালো খেলতে হবে এবং প্রতিপক্ষকে চাপে ফেলতে সক্ষম হতে হবে।’

কেপ ভার্দের কোচের মতে, পরের ধাপে যেতে হলে রক্ষণে দৃঢ় থাকার পাশাপাশি সুযোগ পেলে আক্রমণেও কার্যকর হতে হবে, ‘আমরা চাই, পুরো ম্যাচজুড়ে আমাদের দল আত্মবিশ্বাস ধরে রাখুক। জানি এটা সব সময় সহজ নয়। তবে বিভিন্ন প্রতিযোগিতায় দেখিয়েছি যে, আমরা সেটা করতে পারি এবং ভালো পারফরম্যান্সও দিতে পারি।’

গ্রুপ পর্বে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে শেষ ৩২ নিশ্চিত করেছে কেপ ভার্দে। ‘এইচ’ গ্রুপে স্পেনের পর দ্বিতীয় দল হিসেবে নকআউটে ওঠে তারা। সৌদি আরব ও উরুগুয়েকে পেছনে ফেলে অপরাজিত থেকেই প্রথম পর্ব শেষ করে আফ্রিকার দলটি, যেখানে তিনটি ম্যাচই ড্র করেছে তারা।

আফ্রিকার কয়েকটি দল শেষ মুহূর্তে গোল হজম করে এবারের বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। তাই পুরো ৯০ মিনিট একই মনোযোগ ও মানসিকতা ধরে রাখার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন ব্রিতো। এই প্রসঙ্গে তিনি বলেন, আমরা চেষ্টা করি, খেলোয়াড়রা যেন এসব বিষয় নিয়ন্ত্রণে রাখতে পারে এবং পুরো ম্যাচে একই মানসিকতা ধরে রাখতে পারে। আমরা জানি, যখন একটি দলকে ফেবারিট ধরা হয়, তখন অনেকেই মনে করে অন্য দলটি হাল ছেড়ে দেবে। কিন্তু আমরা সেটা করব না।’

দুঃসংবাদ পেল ফ্রান্স

কেপ ভার্দের বিপক্ষে ওই উদ্‌যাপনের ব্যাখ্যা দিলেন মেসি

শেষ ষোলোর লড়াইয়ের আগে বিপাকে ইংল্যান্ড

আর্জেন্টিনার বিপক্ষে এক ড্রিবলেই রোনালদোকে ছাড়িয়ে গেলেন ভোজিনিয়া

মিসর ম্যাচের আগে একটা ‘ঘাটতি’ নিয়ে চিন্তায় আর্জেন্টিনার কোচ

ব্রাজিলের কোচ বললেন, আমাকে বিচার করার যোগ্যতা কারও নেই

নরওয়ে ম্যাচের আগে ধাক্কা খেল ব্রাজিল

অথচ ফুটবলটাই ছাড়তে চেয়েছিলেন আর্জেন্টিনার জয়ের নায়ক

ফ্রান্সের সামনে জায়ান্ট কিলার প্যারাগুয়ে

ইতিহাসের স্বপ্ন কানাডার, অভিজ্ঞতার বাজি মরক্কোর