হোম > খেলা > ফুটবল

রক্ষণের ভুলে পিছিয়ে পড়ল ব্রাজিল

ক্রীড়া ডেস্ক    

এগিয়ে গিয়েছে জাপান। ছবি: এএফপি

বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচে জাপানের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে পড়েছে ব্রাজিল। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে একাধিক সুযোগ তৈরি করেও রক্ষণের ভুলে গোল হজম করতে হয় সেলেসাওদের।

হিউস্টনে ম্যাচের ২৮ মিনিটে মাঝমাঠে বলের নিয়ন্ত্রণ হারিয়ে মারাত্মক ভুল করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিলো। সেই সুযোগে দ্রুতগতির এক পাল্টা আক্রমণ সাজায় জাপান। ব্রাজিলের ডিফেন্ডাররা কিছু বুঝে ওঠার আগেই জাপানি মিডফিল্ডার কাইশু সানো আড়াআড়ি এক জোরাল শটে বল জালে জড়ান। গোলরক্ষক আলিসন ঝাঁপিয়ে পড়েও বলের নাগাল পাননি। এর আগে ২৬ মিনিটে উয়েদার একটি বিপজ্জনক হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে রক্ষা পায় ব্রাজিল।

অথচ ম্যাচের প্রথম ১৩ মিনিটে ব্রুনো গিমারেস, ভিনিসিউস জুনিয়র ও ম্যাথিউস কুনিহার হাত ধরে দুর্দান্ত কিছু আক্রমণ চালিয়েছিল ব্রাজিল। ম্যাচের ১১ মিনিটে ভিনিসিউসকে ফাউল করে হলুদ কার্ড দেখেন জাপানের সানো। তবে ১৩ মিনিটে ব্রাজিলের ক্যাসেমিরোও হলুদ কার্ডের গ্যাঁড়াকলে পড়েন। আপাতত এক গোলে পিছিয়ে থেকে সমতায় ফিরতে মরিয়া চেষ্টা চালাচ্ছে ব্রাজিল।

ইতিহাস গড়ার পর মার্তিনেল্লি বললেন, ‘ব্রাজিল কখনো হাল ছাড়ে না’

চোখে রক্ত নিয়ে ব্রাজিলকে জিতিয়েছেন মার্তিনেল্লি

নেইমার কেন খেলেননি, জবাব দিলেন কোচ

শেষ মুহূর্তের গোলে ঘুরে দাঁড়ানো জয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে ব্রাজিলের সমতা

ঘুরে দাঁড়াতে পারবে কি ব্রাজিল

আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ের ৪০ বছর, ম্যারাডোনার সতীর্থরা কে কোথায়

ব্রাজিলকে হারানোর ছক কষা জাপানের কোচ খেলেছেন বাংলাদেশের বিপক্ষেও

মেসিকে নিয়ে তাসনিম জারার রসিকতা

‘রোনালদো পর্তুগালের ক্ষতি করছে’