হোম > খেলা > ফুটবল

তাহলে এই কারণে বাদ পড়লেন রোনালদো

ক্রীড়া ডেস্ক    

এএফসি চ্যাম্পিয়নস লিগে খেলা হচ্ছে না সিআরসেভেনের। ছবি: সংগৃহীত

সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে এএফসি চ্যাম্পিয়নস লিগে আল নাসরের উজবেকিস্তান সফরের দলে জায়গা হয়নি ক্রিস্তিয়ানো রোনালদোর। তবে কোচ অ্যাঞ্জে পোস্টেকোগলু জানিয়েছেন, ম্যাচের চাপ ও দীর্ঘ ভ্রমণের ক্লান্তি বিবেচনায় পর্তুগিজ তারকাকে বিশ্রাম দিয়েছেন তিনি।

আজ উজবেকিস্তানের তাশখন্দে পাকতাকোরের বিপক্ষে খেলতে নামবে আল নাসর। এই ম্যাচে রোনালদোর সঙ্গে থাকছেন না কিংসলে কোমান ও মোহামেদ সিমাকানও। সংবাদ সম্মেলনে পোস্টেকোগলু বলেন, ‘ম্যাচের চাপ এবং ভ্রমণের পরিমাণ বিবেচনায় আমরা তাদের বিশ্রাম দিয়েছি।’

গত সপ্তাহে সৌদি প্রো লিগের ম্যাচে হ্যাটট্রিক করেন রোনালদো। তাতে তাঁর ক্যারিয়ার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৮৫-তে। হাজার গোলের মাইলফলক থেকে আর মাত্র ১৫ গোল দূরে ইতিহাসের ফুটবলারদের একজন।

তবে আল নাসরের এবারের এএফসি চ্যাম্পিয়নস লিগ অভিযান এখনো প্রত্যাশা অনুযায়ী এগোয়নি। পশ্চিম অঞ্চলের ১৬ দলের গ্রুপে নবম স্থানে রয়েছে তারা। সৌদি প্রো লিগের পাঁচ প্রতিনিধির মধ্যে অবস্থানও সবার নিচে। প্রতিটি অঞ্চলের শীর্ষ আট দল নকআউট পর্বে উঠবে।

রোনালদোর বিশ্রামের সিদ্ধান্তের পেছনে সাম্প্রতিক সূচি ও ভ্রমণের চাপের বিষয়টি সামনে এনেছেন কোচ। এর আগে নিরাপত্তা উদ্বেগে আল নাসরের একটি ম্যাচও স্থগিত হয়েছিল। সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল ওয়াসল রিয়াদ সফরে যেতে অস্বীকৃতি জানালে গত সপ্তাহের ম্যাচটি স্থগিত করে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।

এ ছাড়া গত ১২ অক্টোবর আল নাসরের ঘরের মাঠের একটি ম্যাচ ক্ষেপণাস্ত্র হামলার খবরের পর এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছিল। ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলার আশঙ্কায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়।

সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ শুধু ক্লাব ফুটবলে সীমাবদ্ধ নেই। আগামী ৭ জানুয়ারি দেশটিতে শুরু হওয়ার কথা এশিয়ান কাপ। তবে টুর্নামেন্টের আয়োজন নিয়ে সংশয় প্রকাশ করেছেন জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সুনেয়াসু মিয়ামোতো।

গত মাসে এএফসির এক কংগ্রেসে মিয়ামোতো বলেন, ‘সংবাদমাধ্যম থেকে যা জানতে পেরেছি, তাতে পরিস্থিতি এখনো নিরাপদ নয়। তাই এই মুহূর্তে সেখানে এশিয়ান কাপ আয়োজন করা সহজ হবে বলে মনে করি না।’

এএফসি সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা অবশ্য এখনই টুর্নামেন্ট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান না। নভেম্বরের শেষ পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণের পক্ষে তিনি। প্রয়োজনে এশিয়ান কাপ এক বছর পিছিয়ে ২০২৮ সালে আয়োজনের সম্ভাবনাও জানিয়েছেন সালমান।

তবে সৌদি আয়োজকেরা জানিয়েছে, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী টুর্নামেন্টের প্রস্তুতি চলছে। গত সপ্তাহে সব ম্যাচের ভেন্যু ও শুরুর সময়ও চূড়ান্ত করেছে তারা।

মেসির কাছে এমন কিছু আশা করেননি আলজেরিয়ান ফুটবলার

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় এমবাপ্পের পেনাল্টি বিতর্ক

মেসির গোলে চ্যাম্পিয়নস কাপের টিকিট পেল মায়ামি

এক সন্ধ্যায় দুই সোনালি প্রজন্ম

সাফজয়ী অধিনায়ক রজনীর পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী

হামজা-ফারহানকে ছাড়াও ভালো করার প্রতিশ্রুতি শমিতের

হ্যাটট্রিকের পরও কেন বাদ রোনালদো

মার্তিনেসকে ধুয়ে দিলেন ব্রিটিশ সাংবাদিক

কেন মিসরের সাংবাদিকের ভোট পাননি মেসি

ভয়াবহ চোটে মাঠেই জ্ঞান হারালেন নাইজেরিয়ার ফুটবলার