হোম > খেলা > ফুটবল

ম্যাকাওকে ‘সেভেন আপ’ খাওয়াল বাংলাদেশের যুবারা

ক্রীড়া ডেস্ক    

বাংলাদেশ অ-১৭ দল। ছবি: বাফুফে

একটি দুটি নয়, এএফসি-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে ম্যাকাওকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। একাই চার গোল করেছেন অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল।

আজ নম পেনে প্রিন্স স্টেডিয়ামে অবশ্য বাংলাদেশের যুবাদের প্রথম গোল পেতে অপেক্ষা করতে হয়েছে ৪০ মিনিট পর্যন্ত। তবে বিরতি থেকে ফিরেই গোলবন্যায় মেতে ওঠে সাইফুল বারী টিটুর দল।

বাংলাদেশের হয়ে গোলের খাতাটা খুলেন ফয়সাল। এরপর বদলি নেমে ৬৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মানিক। ৭৪ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। তার আগে ৭১ মিনিটে বাংলাদেশের তৃতীয় গোলটি করেন আরেক বদলি খেলোয়াড় রিফাত।

এরপর ম্যাচের সব আলো কেড়ে নেন ফয়সাল। ৭৫ ও ৮১ মিনিটে আরও দুই গোল হ্যাটট্রিক পূরণ করেন এই ফরোয়ার্ড। ৮৩ মিনিটে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেকটি টুকে দেন তিনি। ম্যাকাওকে সেভেন আপ উপহার দিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের যুবারা।

এ নিয়ে এএফসি-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বের ‘বি’ গ্রুপে তিন ম্যাচে দ্বিতীয় জয় পেল টিটুর দল।

‘সৃষ্টিকর্তার যা ইচ্ছা তা-ই হবে’

‘এটাই আমার শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে’

নেইমারের জন্য মন পুড়ছে মাশরাফির

ক্লাবহীন এক গোলরক্ষকের কাছেই হার মানল ব্রাজিল

নরওয়ের গোলরক্ষককে নেইমারের জবাব, ‘আমার সঙ্গে এসব চলবে না’

নাটকীয়তার পর মেক্সিকোকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করে হালান্ড বললেন, সৃষ্টিকর্তার উপহার

‘আমি কখনো দায়িত্ব থেকে পালিয়ে যাইনি’

পেনাল্টি মিস করে ক্ষমা চাইলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার

ব্রাজিলের প্রথম পেনাল্টি কেন ভিনি নেননি, জবাব দিলেন কোচ