হোম > খেলা > ফুটবল

মেসির কাছে এমন কিছু আশা করেননি আলজেরিয়ান ফুটবলার

ক্রীড়া ডেস্ক    

আর্জেন্টাইন মহাতারকার তালিকার তিনে ছিলেন মাজা। ছবি: সংগৃহীত

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির কাছ থেকে বিশেষ স্বীকৃতি পেয়েছেন আলজেরিয়ার তরুণ ফুটবলার ইব্রাহিম মাজা। তবে এমন সম্মান পাবেন, তা ভাবেননি বায়ার লেভারকুসেনের এই মিডফিল্ডার। খবরটি জানার পরও স্টুটগার্টের বিপক্ষে ম্যাচে মনোযোগ ধরে রেখেছিলেন তিনি।

২০২৬ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানে সেরা তরুণ খেলোয়াড়ের কোপা পুরস্কারের জন্য নিজের পছন্দের তালিকায় মাজাকে রেখেছিলেন মেসি। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের তালিকায় তৃতীয় স্থানে ছিলেন এই আলজেরিয়ান। তাঁর ওপরে ছিলেন বার্সেলোনার দুই তরুণ তারকা লামিনে ইয়ামাল ও পাউ কুবরসি। শেষ পর্যন্ত পুরস্কারের লড়াইয়ে নবম স্থানে থেকে প্রতিযোগিতা শেষ করেন মাজা।

মেসির কাছ থেকে পাওয়া এই স্বীকৃতির খবর প্রথমে পুরোপুরি বিশ্বাস করতে পারেননি মাজা। তখন তাঁর মনোযোগ ছিল বুন্দেসলিগায় স্টুটগার্টের বিপক্ষে লেভারকুসেনের ম্যাচে। ম্যাচ শেষ হওয়ার আগে বিষয়টি নিয়ে ভাবতেও চাননি ২০ বছর বয়সী এই ফুটবলার।

স্কাই স্পোর্টসকে মাজা বলেন, ‘আমি কিছুক্ষণ আগে বিষয়টি জানতে পেরেছি। তবে তখন ম্যাচের দিকেই বেশি মনোযোগ ছিল আমার। বিষয়টি নিয়ে ভাবনা পরে করতে চেয়েছিলাম। ম্যাচ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে চেয়েছি, যাতে নিশ্চিত হতে পারি খবরটি সত্য কি না।’

মাজা আরও বলেন, ‘শেষ দিকে দ্রুত একবার বিষয়টি দেখেছি। অবশ্য একটি ফোনও পেয়েছি। আমি চেষ্টা করেছি, যেন কোনোভাবেই মনোযোগ নষ্ট না হয়। কিন্তু এরই মধ্যে বেশ কিছু বার্তা আসতে শুরু করে। মেসির মতো একজন খেলোয়াড়ের কাছ থেকে এমন স্বীকৃতি পাওয়া এবং তাঁর পছন্দের তালিকায় জায়গা করে নেওয়া আমার জন্য অনেক বড় সম্মানের।’

লেভারকুসেনের হয়ে পারফরম্যান্সের সুবাদে ইউরোপীয় ফুটবলে নিজের অবস্থান শক্ত করছেন মাজা। তাঁর প্রতিভায় আগ্রহ দেখাচ্ছে বেশ কয়েকটি বড় ক্লাব। মাজাকে দলে ভেড়ানোর দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে পিএসজি।

তাহলে এই কারণে বাদ পড়লেন রোনালদো

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় এমবাপ্পের পেনাল্টি বিতর্ক

মেসির গোলে চ্যাম্পিয়নস কাপের টিকিট পেল মায়ামি

এক সন্ধ্যায় দুই সোনালি প্রজন্ম

সাফজয়ী অধিনায়ক রজনীর পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী

হামজা-ফারহানকে ছাড়াও ভালো করার প্রতিশ্রুতি শমিতের

হ্যাটট্রিকের পরও কেন বাদ রোনালদো

মার্তিনেসকে ধুয়ে দিলেন ব্রিটিশ সাংবাদিক

কেন মিসরের সাংবাদিকের ভোট পাননি মেসি

ভয়াবহ চোটে মাঠেই জ্ঞান হারালেন নাইজেরিয়ার ফুটবলার