হোম > খেলা > ফুটবল

সেমিফাইনালে ভুটানকে পেল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভারত বাধা পেরোতে না পেরোতেই বাংলাদেশ নারী ফুটবল দলের সামনে এবার ভুটান বাধা। ২৭ অক্টোবর সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল। যেখানে ‘এ’ গ্রুপ সেরা বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ‘বি’ গ্রুপের রানারআপ ভুটানকে।

আজ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মালদ্বীপকে ১৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ভুটান। দিনের আরেক ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৬-০ গোলের বড় জয় পায় নেপাল। যার সুবাদে ‘বি’ গ্রুপ থেকে বাদ পড়েছে শ্রীলঙ্কা ও মালদ্বীপ।

এদিকে ‘বি’ গ্রুপে সেরা হওয়া নেপাল সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতকে। বাংলাদেশ যেদিন ফাইনালে ওঠার জন্য লড়বে একইদিন এই দুই দল খেলবে দ্বিতীয় সেমিফাইনাল।

এবার বাংলাদেশ-ভারত ছাড়াও শিরোপার দৌড়ে ফেবারিট স্বাগতিক নেপাল ও ভুটান। দুই দলই সেমিফাইনাল নিশ্চিত করার পথে গোল উৎসব করেছে। শেষ পর্যন্ত কারা চ্যাম্পিয়ন হবে? ৩০ অক্টোবর ফাইনালে মিলে যাবে সেই উত্তর।

দেখে নিন আর্জেন্টিনা-ইংল্যান্ডের একাদশ

বাংলাদেশকে ধন্যবাদ দিল আর্জেন্টিনা

ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে চমক

‘ঈশ্বরের হাত দেখেছে ইংল্যান্ড, এবার দেখবে বাঁ পা’

জাঁকালো অনুষ্ঠান করতে গিয়ে ফিফা নিজেই ফুটবলের নিয়ম ভাঙছে

লাখের বেশি হেডই বিশ্বকাপজয়ী ফুটবলারের মৃত্যুর কারণ

ইংল্যান্ড ম্যাচের আগে আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের বিস্ফোরক পোস্ট

সেমিফাইনালের আগে আর্জেন্টিনার দুই সমর্থক গোষ্ঠীর সংঘর্ষ

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে লড়াইটা মেসি-কেইনেরও

‘আর্জেন্টিনার যে ভাইয়েরা মারা গেছেন, ইংল্যান্ড ম্যাচ দেখলে তাঁদের কথা মনে পড়ে’