হোম > খেলা > ফুটবল

কাতার বিশ্বকাপের দুই তারকাকে ছাড়াই ২০২৬ বিশ্বকাপের দল ঘোষণা ফ্রান্সের

ক্রীড়া ডেস্ক    

২০২৬ ফুটবল বিশ্বকাপের দল ঘোষণা করেছে ফ্রান্স। ছবি: সংগৃহীত

২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে ধ্রুপদী ফাইনাল হেরে রানার্সআপ হয়েছিল ফ্রান্স। ফরাসিদের সেই স্বপ্নভঙ্গের বেদনায় পুড়েছিলেন রান্দাল কোলো মুয়ানি, এদুয়ার্দো কামাভিঙ্গার মতো তারকারা। তবে সাড়ে তিন বছর পর এসে আরেক বিশ্বকাপে জায়গা করে নিতে পারলেন না কোলো মুয়ানি-কামাভিঙ্গা।

ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম গত রাতে ২০২৬ বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন। কামাভিঙ্গা-কোলো মুয়ানির মতো দুই তারকার অনুপস্থিতিই বলতে গেলে বিশ্বকাপের দলে চমক। সবশেষ ২০২২ ফুটবল বিশ্বকাপ ফাইনালে কামাভিঙ্গা বদলি হিসেবে নেমেছিলেন। আর কোলো মুয়ানি আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে ফাঁকি দিয়ে গোল প্রায় করেই ফেলেছিলেন। কোলো মুয়ানির সেই গোল হলে হয়তো ম্যাচের ফল ভিন্ন হতে পারত। কিন্তু তিনি গোল করতে পারেননি।

কামাভিঙ্গা-কোলো মুয়ানির পাশাপাশি তারকা গোলরক্ষক লুকাস শেভালিয়েরেরও ২০২৬ বিশ্বকাপের দলে জায়গা হয়নি। কামাভিঙ্গাকে বাদ দেওয়ার ব্যাখ্যাসহ ফ্রান্সের বিশ্বকাপ দল ঘোষণার ব্যাখ্যায় দেশম বলেন, ‘তার জন্য এটা (২০২৫-২৬) কঠিন এক মৌসুম। চোটে পড়ায় কম খেলেছে। আমাকে তো কিছু সিদ্ধান্ত নিতেই হয়। দল গঠনের সময় রক্ষণভাগ, মাঝমাঠ, আক্রমণভাগ—সব জায়গায় ভারসাম্য থাকতে হয়।’

রক্ষণভাগে দুই হার্নান্দেজ লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজের সঙ্গে আছেন উইলিয়াম সালিবা, দায়োত উপামেকানোরা। মাঝমাঠে আছেন এনগোলো কান্তে, অরেলিয়েঁ চুয়ামেনির মতো তারকারা। ‘আই’ গ্রুপে থাকা ফ্রান্স ১৬ জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে। ২২ ও ২৬ জুন ইরাক ও নরওয়ের বিপক্ষে খেলবে ফরাসিরা।

মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে ১১ জুন মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ ফুটবল। ফাইনাল হবে ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে। কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া এবারের বিশ্বকাপেই প্রথমবারের মতো অংশ নিচ্ছে ৪৮ দল।

২০২৬ ফ্রান্সের বিশ্বকাপ দল

গোলরক্ষক: মাইক মাইগনান, ব্রিস সাম্বা, রবিন রিসার

রক্ষণভাগ: লুকা দিনিয়ে, মালো গুস্তো, লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ, ইব্রাহিমা কোনাতে, হুলেস কুন্দে, ম্যাক্সাস লাক্রোয়া, উইলিয়াম সালিবা, দায়োত উপামেকানো

মাঝমাঠ : এনগোলো কান্তে, মানু কোনো, আদ্রিয়াঁ রাবিও, অরেলিয়েঁ চুয়ামেনি, ওয়ারেন জায়ারে-এমেরি

আক্রমণভাগ: ম্যাগনেস আকালিউশ, ব্র্যাডলি বারকোলা, রায়ান শেরকি, উসমান দেম্বেলে, দেজিরে দুয়ে, জা ফিলিপ মাতেতা, কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে, মার্কোস থুরাম

আনচেলত্তির চুক্তি বাড়াল ব্রাজিল, থাকছেন আগামী বিশ্বকাপেও

আজই কি শিরোপা নিশ্চিত হবে বসুন্ধরা কিংসের

বিশ্বকাপ দলে ডাক পেয়েই পাচ্ছেন ৩ কোটি টাকা

বিশ্বকাপ খেলতে ইরানকে এখনো ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

বাংলাদেশের কোচ নিয়োগ নিয়ে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বিশ্বকাপ ফাইনালে থাকছেন শাকিরা

আর্সেনালের দুশ্চিন্তা বাড়াল ম্যানসিটি

বিশ্বকাপের জায়ান্ট কিলার সুইজারল্যান্ড

বিশ্বকাপের দর্শকদের ১৮ লাখ টাকা মওকুফ করছে যুক্তরাষ্ট্র

জয় দিয়েই পিএসজির টানা পাঁচবার চ্যাম্পিয়ন হওয়ার উৎসব