হোম > খেলা > ফুটবল

হারের পর চাকরি হারালেন সুইডেন কোচ

ক্রীড়া ডেস্ক    

বিশ্বকাপ বাছাইয়ে টানা ৩ ম্যাচ হারল সুইডেন। এই জেরে চাকরি হারালেন ইয়ন ডাল টমাসন। ছবি: এক্স

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে বাজে সময় পার করছে সুইডেন। সেই বাজে সময়কে আরও দীর্ঘ করে সবশেষ ম্যাচে কসোভোর কাছে ১–০ গোলে হেরেছে সুইডিশরা। এই হারে কপাল পুড়ল দলটির প্রধান কোচ ইয়ন ডাল টমাসনের।

কসোভোর কাছে হারার পর টমাসনকে বরখাস্ত করেছে সুইডিশ ফুটবল অ্যাসোসিয়েশন। আজ এক বিবৃতিতে দেশটির ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে। ২০২৪ সালে টমাসনকে নিয়োগ দিয়েছিল সুইডিশ ফুটবল অ্যাসোসিয়েশন। সুইডেনের প্রথম বিদেশি কোচ তিনি।

কসোভোর বিপক্ষে নিজেদের মাঠে বল দখল এবং আক্রমণে এগিয়ে ছিল সুইডেন। কিন্তু কাজের কাজ সেই গোলটাই করতে পারেনি স্বাগতিকরা। তাদের আরও একটি ব্যর্থতার দিনে ম্যাচের ৩২ মিনিটে কসোভোর হয়ে জয়সূচক গোল করেন ফিসনিক আসলানি।

বিশ্বকাপ বাছাইয়ে ইউেরাপিয়ান অঞ্চলের ‘বি’ গ্রুপের তলানীতে অবস্থান করছে সুইডেন। ৪ ম্যাচে ৩ হারের বিপরীতে একটিতে ড্র করেছে তারা। দলটির সংগ্রহ ১ পয়েন্ট। ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে কসোভো। শীর্ষে থাকা সুইজারল্যান্ডের নামের পাশে শোভা পাচ্ছে ১০ পয়েন্ট। ৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে স্লোভেনিয়া।

৭ বছর পর ভারতের কাছে হারল বাংলাদেশ

নীরবে-নিভৃতেই বিশ্বকাপ খেলতে গেল আর্জেন্টিনা

আনচেলত্তির ইচ্ছায় ২৮ বছর পর পুরোনো ঐতিহ্য ফেরাল ব্রাজিল

বিশ্বকাপের আগে আর্জেন্টিনার প্রস্তুতি ম্যাচ কবে, কখন, কোথায়

বিশ্বকাপের আগে চোটের মিছিল, দুশ্চিন্তায় আর্জেন্টিনা

বাংলাদেশ-ভারত ফুটবল ম্যাচ দেখবেন কোথায়

চোটের কথা আগে জানলে নেইমারকে কি দলে রাখতেন আনচেলত্তি

চ্যাম্পিয়নস লিগ ফাইনাল হারের পর ট্রলের শিকার আর্সেনাল

আবার চ্যাম্পিয়নস লিগ জিতে গার্দিওলা-জিদানদের পাশে পিএসজি কোচ

পিএসজির শিরোপা উৎসব রূপ নিল সহিংসতায়, ফ্রান্সজুড়ে আটক ৪১৬