হোম > খেলা > ফুটবল

এবার নেপালকে হারাল বাংলাদেশের মেয়েরা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

নেপালকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। ছবি: সাফ

সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে ছন্দে ফিরেছে বাংলাদেশ। আগের ম্যাচে ভুটানের বিপক্ষে ড্র করলেও এবার নেপালকে হারিয়েছে ৩-০ গোলে। দলের হয়ে একটি করে গোল করেন সাবিনা খাতুন, কৃষ্ণা রানী ও লিপি আক্তার।

থাইল্যান্ডের ননথাবুরি হলে আজ শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে বাংলাদেশ। ৫ মিনিটেই গোল করার দারুণ সুযোগ পেয়েছিল। মাতসুশিমা সুমাইয়ার বাড়ানো বল গোলমুখে ফাঁকায় পেয়েও জালে জড়াতে পারেননি অধিনায়ক সাবিনা খাতুন।

সেই আক্ষেপ দ্রুতই ঘুচিয়ে দেন সাবিনা। ১৩ মিনিটে কৃষ্ণার পাসে বল পেয়ে নেপালি গোলরক্ষককে কাটিয়ে বক্সের বাইরে থেকে চমৎকার ফিনিশিংয়ে দলকে এগিয়ে নেন তিনি।

পাঁচ মিনিট পর ব্যবধান ২-০ করেন কৃষ্ণা। এক ডিফেন্ডারের দুই পায়ের মাঝ দিয়ে বল কাটিয়ে নিয়ে বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করেন এই ফরোয়ার্ড।

নেপাল গোলরক্ষক পরিবর্তন করেও বাংলাদেশের গোলের জোয়ার ঠেকাতে পারেনি। ৩৩ মিনিটে সুমাইয়ার অ্যাসিস্টে বক্সের ভেতর জায়গা করে নিয়ে নিখুঁত শটে গোল করেন লিপি আক্তার।

তিন ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ পয়েন্ট। ২১ জানুয়ারি লিগ পর্বে চতুর্থ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কার।

বাংলাদেশ ম্যাচের আগে চেনা ছন্দে হামজা

আত্মবিশ্বাসী সিটির সামনে আজ ‘আন্ডারডগ’ রিয়াল

নিউক্যাসলের সঙ্গে ড্র করেও খুশি বার্সা কোচ

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখবেন কীভাবে

নারী ফুটবলারদের দেশে ফিরতে বলল ইরান

অস্ট্রেলিয়ার হোটেল থেকে পালান ৫ ইরানি নারী ফুটবলার, ফেঁসে যান একজন

ব্রাজিল দলে ফিরলেন নেইমার, তবে…

ব্রাজিলে মারামারির ঘটনায় এক ম্যাচে ২৩ লাল কার্ড

উজবেকিস্তানের কাছে হেরে পদত্যাগের ইঙ্গিত বাংলাদেশ কোচের

হতাশার হারে নারী এশিয়ান কাপ শেষ বাংলাদেশের