হোম > খেলা > ফুটবল

রাউলকে ছাড়িয়ে নতুন উচ্চতায় এমবাপ্পে

ক্রীড়া ডেস্ক    

এমবাপ্পের গোল উদ্‌যাপন। ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদের জার্সিতে রেকর্ডের পর রেকর্ড গড়ছেন কিলিয়ান এমবাপ্পে। এল ক্লাসিকোতে বার্সেলোনার বিপক্ষে গোল করে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে ক্যারিয়ারের গোলসংখ্যা ২৫৮-তে নিয়েছেন তিনি। ছাড়িয়ে গেছেন রিয়ালের কিংবদন্তি রাউল গঞ্জালেসকে।

লা লিগার দশম রাউন্ডে বার্সার মাঠ থেকে ২-১ গোলের জয় নিয়ে ফিরেছে রিয়াল। মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে লস ব্লাঙ্কোসদের হয়ে দুটি গোলই করেন এমবাপ্পে। এর মধ্য দিয়ে ব্যক্তিগত রেকর্ডের পাশাপাশি আরও একবার এল ক্লাসিকোতে দাপট দেখালেন এই ফরোয়ার্ড।

কিছুটা অপ্রত্যাশিতভাবে প্রথম গোলের দেখা পায় রিয়াল। বাঁ দিক থেকে দিয়োমান্দের ক্রস সামলাতে ব্যর্থ হন বার্সার জেরার্ড মার্তিন। বল এমবাপ্পের গায়ে লেগে দিক পরিবর্তন করলে পা দিয়ে সেটিকে জালে পাঠান ফরাসি তারকা। ম্যাচের ৮৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।

ফরাসি পরিসংখ্যানভিত্তিক নেটওয়ার্ক স্ট্যাটস ফুট জানিয়েছে, ইউরোপের শীর্ষ পাঁচ লিগে পেশাদার ক্যারিয়ারে এমবাপ্পের গোলসংখ্যা এখন ২৫৮। এর মধ্য দিয়ে রিয়ালের সাবেক তারকা রাউলকে ছাড়িয়ে গেছেন তিনি। রাউলের গোলসংখ্যা ছিল ২৫৬।

বার্সার বিপক্ষে এমবাপ্পের রেকর্ডও বেশ সমৃদ্ধ। অফিশিয়াল ম্যাচে কাতালান ক্লাবটির বিপক্ষে এখন পর্যন্ত ১৪টি গোল করেছেন তিনি। স্ট্যাটস ফুটের তথ্য অনুযায়ী, এমবাপ্পের কাছে সবচেয়ে বেশি গোল হজম করা দলগুলোর মধ্যে দুই নম্বরে অবস্থান করছে বার্সা। এই তালিকায় শীর্ষে আছে মঁপেলিয়ে, যাদের বিপক্ষে তাঁর গোল ১৫টি।

এল ক্লাসিকোয়ও দুর্দান্ত শুরু করেছেন এমবাপ্পে। পরিসংখ্যানবিশেষজ্ঞ মিস্টার চিপের তথ্য অনুযায়ী, রিয়াল মাদ্রিদ ও বার্সার ঐতিহাসিক দ্বৈরথে নিজের প্রথম সাত ম্যাচেই আটটি গোল করেছেন তিনি।

এই প্রতিদ্বন্দ্বিতার ১২৪ বছরেরও বেশি ইতিহাসে প্রথম সাত ম্যাচে সমান গোল করার কীর্তি ছিল মাত্র তিনজনের। ১৯১৬ সালে সান্তিয়াগো বার্নাব্যু, ১৯৩২ সালে সামিতিয়ের এবং ১৯৫১ সালে পাহিনিও এই কীর্তি গড়েছিলেন। তাঁদের সবাই এই মাইলফলক ছুঁয়েছিলেন ৭৫ বছরেরও বেশি আগে।

ব্যালন ডি’অরের বিজয়ী নিয়ে ভুল তথ্যের হিড়িক

এল ক্লাসিকোতে বার্সার হারের কারণ কী

রিয়ালের জয়ের ম্যাচে রেফারিং নিয়ে বিতর্ক

ক্লাসিকোয় হারের রাতে সুখবর পেল বার্সা

মেসিকে বসিয়ে রাখার ব্যাখ্যা দিলেন কোচ

এল ক্লাসিকোর আগমুহূর্তে রিয়ালের বড় ধাক্কা

বাংলাদেশের সাফ মিশন শুরু, হামজা আসবেন কবে

এল ক্লাসিকোর আগে রিয়ালের তিন ফুটবলারকে নিয়ে সতর্ক বার্সা

বিশ্বকাপে বেফাঁস মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন আর্জেন্টিনার ফুটবলার

বার্সার জার্সিতে অভিষেকের অপেক্ষায় ইসরায়েলি বিস্ময় বালক