হোম > খেলা > ফুটবল

চ্যাম্পিয়নস লিগ

শেষ ষোলোতে রিয়ালের সামনে ‘পুরোনো দুশমন’

ক্রীড়া ডেস্ক    

আজ শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হয়েছে। ফাইল ছবি

সুইজারল্যান্ডের নিওনে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার (উয়েফা) সদর দপ্তরে আজ চ্যাম্পিয়নস লিগের ২০২৫-২৬ মৌসুমের শেষ ষোলর ড্র অনুষ্ঠিত হয়েছে। কোয়ার্টার ফাইনালের মিশনে কঠিন পরীক্ষা দিতে হবে রিয়াল মাদ্রিদকে। ম্যানচেস্টার সিটিকে পেয়েছে মাদ্রিদের ক্লাবটি।

টানা কয়েক বছর ধরেই চ্যাম্পিয়নস লিগে রিয়াল-সিটির লড়াই যেন নিয়মে পরিণত হয়েছে। ইউরোপ সেরার মঞ্চে আরও একবার দুই জায়ান্টের লড়াই দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। প্রথম লেগে আগামী ১১ মার্চ নিজেদের মাঠ এস্তাদিও সান্তিয়াগো বার্নাব্যুতে সিটিজেনদের আতিথেয়তা দেবে রিয়াল। ১৮ মার্চ দ্বিতীয় লেগে ইতিহাদ স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।

গত মৌসুমে প্লে অফে দেখা হয়েছিল রিয়াল-সিটির। সেখানে দুই লেগেই পেপ গার্দিওলার দলকে হারিয়ে রাউন্ড অব সিক্সটিনে জায়গা করে নেয় স্পেনের শীর্ষ ক্লাবটি। সেবার কোয়ার্টার ফাইনালে ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক ক্লাব আর্সেনালের কাছে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে হেরে বিদায় নেয় রিয়াল।

তার আগের মৌসুমে রিয়াল ও সিটির দেখা হয়েছিল কোয়ার্টার ফাইনালে; দুই লেগ মিলিয়ে ৪-৪ গোলে ড্র হয়েছিল। টাইব্রেকারে বাজিমাত করেছিল রিয়াল। সেবার ১৫ তম চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতে দলটি। ফাইনালে বুরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়েছিল রিয়াল। ২০২২-২৩ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসের প্রথম শিরোপা জেতে সিটি। সেবার রিয়ালকে সেমিফাইনালে পেয়েছিল মার্সিসাইডের ক্লাবটি। শেষ চারের দুই লেগে সিটি জিতেছিল ৫-১ গোলে।

এবারও সরাসরি শেষ ষোলতে ওঠতে পারেনি রিয়াল। প্লে-অফের বাধা অতিক্রম করে নকআউট পা রেখেছে আলভারো আরবেলোয়ার দল; দুই লেগেই বেনফিকাকে হারিয়েছে তারা। সরাসরি নকআউটে জায়গা করে নিয়েছে সিটি।

শেষ ষোলতে রিয়ালের তুলনায় কম শক্তিশালী দল পেয়েছে বার্সেলোনা। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে কাতালানদের প্রতিপক্ষ নিউক্যাসল ইউনাইটেড। পিএসজি পেয়েছে চেলসিকে। গত বছর ক্লাব বিশ্বকাপের ফাইনালে খেলেছিল দুই দল। লিভারপুল খেলবে গালাতাসারের বিপক্ষে। বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ আতালান্তা। আর্সেনাল পেয়েছে লেভারকুজেনকে।

একনজরে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলর লাইনআপ:

ম্যানচেস্টার সিটি-রিয়াল মাদ্রিদ

স্পোর্টিং লিসবন-বোডো/গ্লিম্ট

পিএসজি-চেলসি

বার্সেলোনা-নিউক্যাসল ইউনাইটেড

লিভারপুল-গালাতাসারে

টটেনহাম হটস্পার-আতলেতিকো মাদ্রিদ

বায়ার্ন মিউনিখ-আতালান্তা

আর্সেনাল-বায়ার লেভারকুসেন

রোনালদো কি নিজের কেনা ক্লাবে খেলতে পারবেন

জিতলেন মেসি, নাচলেন নেইমার

বাংলাদেশকে সম্মান জানাচ্ছে চীন

চমকে ভরপুর চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে উঠল কারা

‘রিয়াল মাদ্রিদের এই জয়টা বর্ণবাদের বিরুদ্ধেও জয়’

বিশ্বকাপে কোন দলের বিপক্ষে খেলতে চান না মেসি

বর্ণবাদী ছায়ায় আজ রিয়াল-বেনফিকা ম্যাচ

ইংল্যান্ডের ক্লাবের সঙ্গে চুক্তি করলেন কিউবা মিচেল

বাংলাদেশে প্রথম আর্জেন্টিনার ফ্যান জার্সি উন্মোচন করল ওয়ালটন

আর্জেন্টিনার ফুটবলে ধর্মঘটের ডাক