হোম > খেলা > ফুটবল

মধ্যপ্রাচ্যেই বিশ্বকাপ ফুটবল আয়োজনের দাবি জানালেন পিটারসেন

গত পরশু লুসাইলে শেষ হলো ঘটন, অঘটনের কাতার বিশ্বকাপ। বিশ্বের কোটি কোটি ফুটবল সমর্থকের মতো মুগ্ধ হয়েছেন কেভিন পিটারসেনও। পিটারসেনের মতে, ফুটবল বিশ্বকাপ সবসময় মধ্যপ্রাচ্যে আয়োজন করা উচিত।

পিটারসেন মূলত ২০২১ ইউরো ফাইনালের সঙ্গে কাতার বিশ্বকাপের তুলনা করেছেন। ওয়েম্বলিতে গত বছর ইউরোর ফাইনালে খেলেছিল ইতালি ও ইংল্যান্ড। ইউরোর সেই ফাইনাল ম্যাচে অনেক বিশৃঙ্খলা হয়েছিল। বিনা টিকিটে অনেক ভক্ত ফাইনাল দেখেছেন। ইউরোর তুলনায় কাতারের বিশ্বকাপ দেখে পিটারসেন মুগ্ধ হয়েছেন। নিজের ইনস্টাগ্রামে ইংল্যান্ডের সাবেক এই ব্যাটার বলেন, ‘গত বছর সেই ওয়েম্বলির লজ্জাজনক ঘটনা এবং বর্তমানে কাতার-দুটোর তুলনা করলে কাতার অনেক এগিয়ে। প্রত্যেক ফুটবল বিশ্বকাপই মধ্যপ্রাচ্যে আয়োজন করা উচিত। যেখানে ভক্তরা মা, বাবা, ছেলে, মেয়েসহ সবাই উপভোগ করতে পারে। অভিনন্দন কাতার। কোনো নেতিবাচক কথায় কান দেবেন না যদি না আপনি দোহায় থেকে থাকেন। ধন্যবাদ।’

লুসাইলে গত পরশু ধ্রুপদী ফাইনাল খেলে আর্জেন্টিনা ও ফ্রান্স। মূল ম্যাচ ৩-৩ গোলে ড্র হয়। টাইব্রেকারে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের নৈপুণ্যে ৩৬ বছর পর শিরোপার স্বাদ পায় আলবিসেলেস্তেরা। যা আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ শিরোপা।

আর্জেন্টিনার কাছে হেরে যাঁকে ঘিরে ক্ষোভে ফুঁসছে মিসর, কে সেই রেফারি

‘বিপণনের স্বার্থে তারা মেসিকে বিশ্বকাপে রাখতে চায়’, বিস্ফোরক মিসরের কোচ

রেফারি ওপর ক্ষুব্ধ হয়ে বিশ্বকাপকে ‘সাজানো’ বলছেন মিসরের ফুটবলার

‘মেসিকে কাঁদতে দিন, তাঁর এটা প্রাপ্য’

‘বিদায় নিলে মাথা উঁচু করে নেব’, বলেছিলেন মেসিরা

তিন বছর ধরে এই গোলের স্বপ্ন দেখেছি, বলছেন আর্জেন্টিনার জয়ের নায়ক

কেঁদে ফেললেন মেসি, এভাবে কখনো জেতেনি আর্জেন্টিনা

২-০ থেকে ৩-২, অবিশ্বাস্য জয়ে শেষ আটে আর্জেন্টিনা

চার মিনিটে দুই গোল, মেসির জাদুতে অবিশ্বাস্যভাবে সমতায় আর্জেন্টিনা

আরও এক গোল হজম করল আর্জেন্টিনা, বিদায় ডাকছে